ঢাকা, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
জেনে নিন হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করার সহজ উপায়
ডুয়া ডেস্ক: হোয়াটসঅ্যাপে ভয়েস বা ভিডিও কল রেকর্ড করার জন্য এখনও বিল্ট-ইন কোনো সুবিধা নেই। তবে নির্দিষ্ট একটি থার্ড-পার্টি অ্যাপ কিংবা স্মার্টফোনের স্ক্রিন রেকর্ডার ব্যবহার করে কল সংরক্ষণ করা সম্ভব। তবে এ ক্ষেত্রে ডিভাইসভেদে কিছু সীমাবদ্ধতা এবং গোপনীয়তার বিষয় মাথায় রাখা জরুরি।
বিশ্বজুড়ে ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। যদিও অ্যাপটিতে এখনো সরাসরি কল রেকর্ডিংয়ের সুবিধা যুক্ত হয়নি, তবুও বিকল্প উপায়ে অডিও বা ভিডিও কল সংরক্ষণ করা যায়।
এ জন্য গুগল প্লে স্টোরে থাকা Call Recorder (Early Access) নামের একটি অ্যাপ ব্যবহার করা যেতে পারে। এই অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপের অডিও কল রেকর্ড করা সম্ভব। কিছু স্মার্টফোনে ভিডিও কলের অডিওও সংরক্ষণ করা যায়।
যেভাবে সেটআপ করবেন
প্রথমে গুগল প্লে স্টোর থেকে Call Recorder (Early Access) অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে হবে। এরপর অ্যাপটি চালু করে প্রয়োজনীয় পারমিশন দিতে হবে এবং শর্তাবলি (Terms and Conditions) গ্রহণ করতে হবে।
অ্যাপটি ব্যবহারের জন্য মাইক্রোফোন, কনট্যাক্ট, নোটিফিকেশন ও রেকর্ডিং–সংক্রান্ত অনুমতি চালু করতে হবে। এরপর Recording Option সক্রিয় করে Exclude App অপশনে গিয়ে Request the Permission চালু করলে সেটআপ সম্পন্ন হবে।
সেটআপ শেষ হলে হোয়াটসঅ্যাপে করা কল স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হতে পারে। পরে অ্যাপটিতে প্রবেশ করে রেকর্ড করা কলের তালিকা, সময়কাল এবং রেকর্ডিংয়ের সময়সহ বিভিন্ন তথ্য দেখা যাবে।
তবে এই সুবিধা সব ডিভাইসে একইভাবে কাজ নাও করতে পারে। অ্যান্ড্রয়েড সংস্করণ, নির্মাতার সফটওয়্যার নীতি এবং নিরাপত্তা ব্যবস্থার কারণে কিছু স্মার্টফোনে রেকর্ডিং আংশিক বা সম্পূর্ণভাবে সীমিত থাকতে পারে।
এ ছাড়া অনেক স্মার্টফোনে থাকা বিল্ট-ইন Screen Recorder ব্যবহার করেও হোয়াটসঅ্যাপের অডিও বা ভিডিও কল রেকর্ড করা যায়। যেসব ফোনে এই সুবিধা নেই, সেক্ষেত্রে গুগল প্লে স্টোর থেকে নির্ভরযোগ্য স্ক্রিন রেকর্ডার অ্যাপ ব্যবহার করা যেতে পারে।
হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করতে চাইলে থার্ড-পার্টি অ্যাপ বা স্ক্রিন রেকর্ডারের সহায়তা নেওয়া যেতে পারে। তবে রেকর্ডিংয়ের আগে ডিভাইসের সক্ষমতা যাচাই করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির গোপনীয়তা ও প্রযোজ্য আইন মেনে চলা গুরুত্বপূর্ণ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- ৪ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- মালয়েশিয়ায় এসডিজি ইনোভেশন সামিটে পূর্ণাঙ্গ বৃত্তির সুযোগ
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ
- ফাইনালের আগে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হয়েছিল, জানা গেল রহস্যময় তথ্য