ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে: রাহুল গান্ধী
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, দেশের শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর কোনো ক্ষমার প্রয়োজন নেই; বরং শিক্ষার্থীদের কাছেই প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত।
চেন্নাইয়ের কাছে মহাবলীপুরমে নিট পরীক্ষার কারণে আত্মহত্যায় নিহত শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানানোর সময় তিনি এ মন্তব্য করেন।
রাহুল গান্ধী বলেন, সন্তান হারানো শোকাহত বাবা-মায়ের কান্নার চেয়ে বেদনাদায়ক আর কিছু হতে পারে না। প্রতিটি তরুণ প্রাণ ঝরে যাওয়ার পেছনে একটি পরিবার সারাজীবনের কষ্টের বোঝা বহন করছে।
তিনি আরও বলেন, প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা বাতিল এবং বছরের পর বছর ধরে নেওয়া প্রস্তুতি এক রাতেই ধ্বংস হয়ে যাওয়ার ঘটনা দেশের ভেঙে পড়া শিক্ষাব্যবস্থার বাস্তব চিত্র তুলে ধরেছে। তার অভিযোগ, একটি অসাধু ব্যবস্থার মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রতি কোনো সততা না দেখিয়েই তাদের কাছ থেকে সততার প্রত্যাশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিক্ষার্থীদের সমালোচনার মুখে তাদের ‘ক্ষমা’ করার যে মন্তব্য করেছিলেন, তার প্রতিক্রিয়ায় এ অবস্থান তুলে ধরেন রাহুল গান্ধী। এ সময় তিনি অভিযোগ করেন, প্রশ্নপত্র ফাঁসের কারণে যাদের ভবিষ্যৎ নষ্ট হয়েছে কিংবা সন্তান হারিয়ে যারা শোকাহত, প্রধানমন্ত্রী তাদের কাউকেই সান্ত্বনা জানাতে যাননি।
কংগ্রেস নেতা আরও অভিযোগ করেন, শিক্ষার্থী ও তাদের পরিবারের এই মর্মান্তিক কষ্ট উপলব্ধি করতে কেন্দ্র সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল