ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সব অস্ত্র ছাড়তে সম্মতি দিল হামাস
আন্তর্জাতিক ডেস্ক: গাজার যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সংগঠন ‘বোর্ড অব পিস’ (শান্তি পর্ষদ) জানিয়েছে, হামাস আনুষ্ঠানিকভাবে তাদের সব অস্ত্র জমা দিতে সম্মত হয়েছে। সংগঠনটি এ ঘটনাকে একটি ‘ঐতিহাসিক’ সাফল্য হিসেবে উল্লেখ করেছে।
শুক্রবার (৩১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শান্তি পর্ষদ জানায়, এই প্রথম হামাস একটি নির্দিষ্ট পরিকল্পনার আওতায় সম্পূর্ণ অস্ত্র সমর্পণের বিষয়ে সম্মতি দিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, হামাস অস্ত্র জমা দেওয়ার পর গাজা থেকে ইসরাইলি সেনাবাহিনী পুরোপুরি প্রত্যাহার করা হবে।
পোস্টে আরও বলা হয়, গাজায় নতুন সরকার গঠন, নিরাপত্তা নিশ্চিত করা, মানবিক সহায়তা পৌঁছে দেওয়া, যুদ্ধবিধ্বস্ত অঞ্চল পুনর্গঠন এবং অর্থনীতি সচল করার লক্ষ্যে গত কয়েক মাস ধরে ধারাবাহিক আলোচনা চলছিল।
শান্তি পর্ষদের ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা এবং জাতিসংঘের ২৮০৩ নম্বর প্রস্তাবে গাজাকে নতুনভাবে পুনর্গঠনের যে রূপরেখা তুলে ধরা হয়েছিল, হামাসের এই সম্মতির মধ্য দিয়ে সেই দীর্ঘ আলোচনার সফল সমাপ্তি ঘটেছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ