ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
গাজা নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, হামাসের সঙ্গে সমঝোতার দাবি
আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্রীকরণ নিয়ে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে এখনো হামাসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণ নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো হয়েছে। তার দাবি, এই প্রক্রিয়া চলাকালে ইসরাইলি সেনারা ধাপে ধাপে গাজা থেকে সরে যাবে।
ট্রাম্পের ভাষায়, ‘বোর্ড অব পিস’ হামাসসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর পূর্ণ নিরস্ত্রীকরণ নিয়ে একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে। তিনি এটিকে গাজায় দীর্ঘমেয়াদি শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।
তবে ট্রাম্পের এ ঘোষণার পরও হামাসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনও এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে হামাসের সঙ্গে যোগাযোগ করেছে।
বোর্ড অব পিসের এক কর্মকর্তার বরাতে জানা যায়, চুক্তি অনুযায়ী হামাস ও অন্যান্য গোষ্ঠী ধাপে ধাপে তাদের অস্ত্র কমিটির কাছে জমা দেবে। প্রথম পর্যায়ে পুলিশের ব্যবহৃত অস্ত্র এবং পরবর্তীতে ব্যক্তিগত অস্ত্র হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।
ওই কর্মকর্তা আরও জানান, হামাসের নিরস্ত্রীকরণ ট্রাম্পের প্রস্তাবিত গাজা যুদ্ধ-পরবর্তী বহুধাপের শান্তি পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ শর্ত। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজায় একটি প্রযুক্তিনির্ভর অন্তর্বর্তী সরকার গঠনের পথও উন্মুক্ত হতে পারে।
তার ভাষ্য, কয়েক মাস ধরে মধ্যস্থতাকারীরা হামাসের সঙ্গে এ পরিকল্পনা নিয়ে আলোচনা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত সংগঠনটি সব শর্ত মেনে চলবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
তিনি বলেন, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে এবং অস্ত্র হস্তান্তর সম্পন্ন হলে অন্তর্বর্তী কর্তৃপক্ষ গাজার প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করবে। সে ক্ষেত্রে হামাস সরকার ও প্রশাসন থেকে সরে দাঁড়াবে, যা ফিলিস্তিনি জনগণের জন্য নতুন রাজনৈতিক সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- প্রতিষ্ঠান প্রধানদের ভাইভা শুরুর নির্দেশ শিক্ষামন্ত্রীর