ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
আগের বছরের তুলনায় কত কমল জামায়াতের আয়?
নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির জমা দেওয়া হিসাব অনুযায়ী, গত বছর তাদের মোট আয় হয়েছে ২৩ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ১৩৯ টাকা। একই সময়ে ব্যয় হয়েছে ২৩ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৯৩৪ টাকা। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে দলটির আয় কমেছে।
নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকাবর্ষের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। সেই নিয়ম অনুসারেই জামায়াতে ইসলামী তাদের হিসাব দাখিল করেছে।
ইসি সূত্র জানায়, জমা দেওয়া হিসাব অনুযায়ী, ২০২৫ সালের শুরুতে দলটির হাতে ছিল ১৫ কোটি ৭৩ লাখ টাকা। বছর শেষে দলটির হাতে নগদ রয়েছে ৭ কোটি ৫১ লাখ ১৩ হাজার ৬৫ টাকা। এছাড়া ব্যাংকে জমা রয়েছে ৭ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ৩৬৩ টাকা।
আগের বছরের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে জামায়াতে ইসলামীর আয় ছিল ২৮ কোটি ৯৭ লাখ ২৯৯ টাকা। ওই বছর দলটি ব্যয় দেখিয়েছিল ২৩ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ১৭৭ টাকা। সেই তুলনায় ২০২৫ সালে দলটির আয় কমেছে।
এর আগে, গত ১৯ জুলাই বিএনপিও তাদের ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেয়। দলটির দেওয়া হিসাব অনুযায়ী, গত বছর বিএনপির আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা এবং ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা। এতে উদ্বৃত্ত রয়েছে প্রায় ৬ কোটি ৯৩ লাখ টাকা।
বিএনপির হিসাব অনুযায়ী, দলটির ব্যাংকে গচ্ছিত রয়েছে ২৮ কোটি ৪ লাখ ৭১ হাজার টাকা। এছাড়া হাতে নগদ রয়েছে ২ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা। সব মিলিয়ে দলটির মোট অর্থের পরিমাণ প্রায় ২৮ কোটি ৭ লাখ টাকা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ