ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
বিক্ষোভে ইডেন কলেজের শিক্ষার্থীরা
ডুয়া নিউজ: সারাদেশে অব্যাহত ধর্ষণ এবং নারী নির্যাতনের প্রতিবাদে এবং নারী-শিশু সহ সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ইডেন কলেজের শিক্ষার্থীরা।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় ইডেন কলেজের বকুলতলায় এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, “আমরা চাই নতুন বাংলাদেশে আর কেউ ধর্ষণের শিকার না হোক। আমরা চাই ভাইয়েরা-বোনেরা একসাথে আন্দোলন করবে, রাজপথে থাকবে এবং দেশ গড়বে।”
তারা আরও বলেন, “নতুন বাংলাদেশেও নারীরা ঘরে-বাইরে সব জায়গাতেই নির্যাতিত। গত ২৪ ঘণ্টায় ১৭ নারী ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু রাষ্ট্র কোন পদক্ষেপ নেয়নি। আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা চেয়ার দখল করে বসে আছেন কিন্তু কাজের বেলায় তারা শূন্য।”
এদিকে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা সারাদেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস