ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ফুটবলের পর অভিনয় জগতেও নামছেন রোনালদো
স্পোর্টস ডেস্ক: ফুটবল মাঠে অসংখ্য সাফল্য ও রেকর্ডের পর এবার বিনোদন অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্রিটিশ ফুটবলকে ঘিরে নির্মিতব্য নতুন একটি টেলিভিশন ধারাবাহিকে নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। ডেডলাইন ও গোলডটকমের তথ্য অনুযায়ী, ধারাবাহিকটিতে বিশেষ উপস্থিতিতেও দেখা যাবে এই বিশ্বখ্যাত ফুটবলারকে।
এই প্রকল্পে রোনালদোর সঙ্গে যুক্ত হয়েছেন ফ্রান্স ও আর্সেনালের কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরিও।
‘প্রথম দিনগুলো’ নামের ধারাবাহিকটি ২০২৮ সালের ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে নির্মাণকাজ শুরু হয়েছে এবং যুক্তরাজ্যের বারনেট ফুটবল ক্লাবের মাঠে চলছে শুটিং।
ধারাবাহিকটি পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা ম্যাথিউ ভন, যিনি এর আগে বহুল আলোচিত ‘কিংসম্যান’ সিরিজ নির্মাণ করেছেন। রোনালদো ও ম্যাথিউ ভনের যৌথ প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ধারাবাহিকের মূল চরিত্র একজন প্রভাবশালী ফুটবল এজেন্ট—স্ট্যানলি ডালটন। চরিত্রটিতে অভিনয় করছেন ব্রিটিশ অভিনেতা ডেমিয়ান লুইস। বাস্তব জীবনের ফুটবল এজেন্ট ড্যারেন ডেইনের ধারণা থেকে গল্পটি নির্মিত হয়েছে।
উল্লেখ্য, ড্যারেন ডেইন দীর্ঘদিন ধরে থিয়েরি অঁরির প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
নতুন এই যাত্রা নিয়ে রোনালদো বলেন, ‘এটি আমার জীবনের একটি নতুন অধ্যায়। ফুটবলের বাইরে নতুন কিছু করার জন্য আমি দারুণ উচ্ছ্বসিত।’
নির্মাতা ম্যাথিউ ভন বলেন, ‘রোনালদো মাঠে এমন সব গল্প তৈরি করেছেন, যা কোনো চিত্রনাট্যকারের পক্ষেও লেখা কঠিন। এবার সেই অনুপ্রেরণাকে আমরা পর্দায় তুলে ধরতে চাই।’
ধারাবাহিকটিতে আরও অভিনয় করছেন ব্রিটিশ সংগীতশিল্পী ডেভ এবং নবাগত অভিনেত্রী কার্লোটা বানাত।
বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ফুটবলের পাশাপাশি ব্যবসা, গণমাধ্যম ও বিনোদন অঙ্গনেও তিনি নিজের উপস্থিতি আরও শক্তিশালী করে তুলছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শতকোটি অনুসারী থাকা এই তারকার নতুন টেলিভিশন প্রকল্প ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?