ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
বিজ্ঞাপন ছাড়াই দেখা যাবে ইউটিউব ভিডিও
ডুয়া ডেস্ক : ইউটিউব দেখা এখন অনেকেরই নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে। তবে বারবার বিজ্ঞাপন আসায় অনেকেই বিরক্ত হয়ে পড়েন, বিশেষ করে যেসব বিজ্ঞাপন স্কিপ করা যায় না।
তবে বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা চাওয়া ব্যবহারকারীদের জন্য নতুন এক সুবিধা আনছে ইউটিউব। জনপ্রিয় এই প্ল্যাটফর্মটি এখন বিনামূল্যে বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখার সুযোগ দেবে।
জানা গেছে, শিগগিরি ইউটিউব নিয়ে আসছে প্রিমিয়াম লাইট প্ল্যান। তবে এই প্ল্যানে দেখতে পাবেন না কোনো মিউজিক ভিডিও। কিন্তু পডকাস্ট বা নির্দেশমূলক কনটেন্ট দেখা যাবে। যা অস্ট্রেলিয়া, মার্কিন আমেরিকা, জার্মানি ও থাইল্যান্ডে শুরু হচ্ছে।
পরীক্ষামূলক ভাবে এই প্ল্যান বাজারে নিয়ে আসছে গুগল। তবে আগামীতে আস্তে আস্তে বিশ্বের বাকি দেশগুলোতে শুরু হবে এই পরিষেবা।
এছাড়াও ইউটিউব নিজেদের রেভিনিউ মডেলকে নতুন করে সাজাতে শুরু করেছে। ইউটিউবে যারা কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন তারা যা আয় করেন ভবিষ্যতে সেই আয়ের পরিমাণ বাড়াতে চাইছে ইউটিউব।
সেজন্য কেবল বিজ্ঞাপন বাবদ অর্থ থেকে আয় নয় আরো বেশি করে পেইড সাবস্ক্রিপশনের পথেও হাঁটতে চাইছে প্ল্যাটফর্মটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)