ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা, বাড়ল ফি
ডুয়া ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের প্রক্রিয়া শুরু হবে আগামী ২ মার্চ থেকে। নির্ধারিত সময়সীমার মধ্যে ১০ মার্চ পর্যন্ত ফরম পূরণ করা যাবে জরিমানা ছাড়াই এবং ফি পরিশোধের শেষ সময় ১১ মার্চ পর্যন্ত। তবে ফরম পূরণে এই বছরের জন্য সব বিভাগের ফি বেড়েছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষার নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচনী পরীক্ষার ফলাফল ২৭ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশিত হবে। এরপর শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই তালিকা থেকে ২ থেকে ১০ মার্চ পর্যন্ত ফরম পূরণ করা যাবে জরিমানা ছাড়া। তবে ১১ মার্চ পর্যন্ত ফি জমা দেওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ১২ মার্চ থেকে ১০০ টাকা বিলম্ব ফি সহ ফরম পূরণের প্রক্রিয়া শুরু হবে এবং তা চলবে ১৭ মার্চ পর্যন্ত। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৮ মার্চ। এরপর আর ফরম পূরণের সময় বৃদ্ধি করা হবে না।
এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৭৮৫ টাকা, যা গত বছর ছিল ২ হাজার ৬৮০ টাকা। অর্থাৎ এই বিভাগের ফি বেড়েছে ১০৫ টাকা। একইভাবে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ফি বেড়ে ২ হাজার ২২৫ টাকা করা হয়েছে, যা গত বছর ছিল ২ হাজার ১২০ টাকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস