ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
সাত কলেজের ৫ বর্ষের চূড়ান্ত পরীক্ষার সময় পরিবর্তন
ডুয়া ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের পাঁচটি শিক্ষাবর্ষের চলমান চূড়ান্ত পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সাত কলেজের ফোকাল পয়েন্ট ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ১ মার্চ থেকে রমজান শুরু হবে। সে জন্য শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে পরীক্ষার সময়সূচি পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। এরইমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও নতুন সময় প্রকাশ করা হয়েছে। সময় পরিবর্তনের বিষয়টি এরইমধ্যে প্রতিটি পরীক্ষার কক্ষে নোটিশ দিয়ে জানানো হয়েছে।
অন্যদিকে, ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকেও বিজ্ঞপ্তি দিয়ে নতুন সময় প্রকাশ করা হয়েছে।
পরীক্ষানিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা কলেজের অধ্যক্ষের সুপারিশের পরিপ্রেক্ষিতে রোজা উপলক্ষে ১ মার্চ থেকে অধিভুক্ত সরকারি সাত কলেজের চলমান নিম্নলিখিত পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়ের পরিবর্তে সকাল ১০টা থেকে শুরু হবে। এর মধ্যে ২০২৩ সালের স্নাতক দ্বিতীয় বর্ষের (নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন) এবং ২০২৩ সালের স্নাতক তৃতীয় বর্ষের (নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন) চূড়ান্ত পরীক্ষা দুপুর সাড়ে ১২টার পরিবর্তে সকাল ১০টায় শুরু হবে।
সেইসাথে ২০২৩ সালের স্নাতকোত্তর শেষ পর্ব, ২০২২ সালের স্নাতকোত্তর শেষ পর্ব (জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী) এবং ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা সকাল ৯টার পরিবর্তে সকাল ১০টায় শুরু হবে বলেও জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস