ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বিশ্বকাপের আগে দেওয়া কথা কি রাখবেন ইয়ামাল?
স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই শিরোপা জয়ের স্বাদ পেলেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। মাত্র ১৯ বছর বয়সেই বিশ্বকাপ ট্রফি হাতে তুলেছেন তিনি। এবার বিশ্বকাপের আগে দেওয়া নিজের মজার প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন এই স্প্যানিশ ফুটবলার।
বিশ্বকাপ শুরুর আগে ভক্তদের উদ্দেশে ইয়ামাল ঘোষণা দিয়েছিলেন, স্পেন শিরোপা জিততে পারলে তিনি টানা তিন সপ্তাহ দাড়ি-গোঁফ কাটবেন না। পাশাপাশি উদ্যাপনের অংশ হিসেবে ১০০টি বিটস (হেডফোন) উপহার দেওয়ার কথাও জানিয়েছিলেন।
নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে ইয়ামাল বলেছিলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বিশ্বকাপ জিততে পারলে তিন সপ্তাহ দাড়ি-গোঁফ রাখব। আর ১০০টি বিটস (হেডফোন) উপহার দেব।’
চলতি বিশ্বকাপে ইয়ামাল সাত ম্যাচেই শুরুর একাদশে ছিলেন। কেপ ভার্দের বিপক্ষে তিনি বদলি হিসেবে মাঠে নামেন। চোট নিয়েই বিশ্বকাপ শুরু করেছিলেন তিনি। পুরো টুর্নামেন্টে প্রত্যাশিতভাবে গোল না পেলেও প্রতিপক্ষের রক্ষণভাগকে প্রায় প্রতিটি ম্যাচেই ব্যস্ত রেখেছেন। গতকাল আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলের ফাইনাল জয়ে তিনি একাধিক রেকর্ডও গড়েন।
১৯ বছর ৬ দিন বয়সে ইয়ামাল ফিফা বিশ্বকাপজয়ী চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে যৌথভাবে নাম লেখান। অন্যদিকে পাউ কুবারসি (১৯ বছর ১৭৮ দিন) হয়েছেন সপ্তম সর্বকনিষ্ঠ। এ ছাড়া বিশ্বকাপ ফাইনালে খেলা তৃতীয় সর্বকনিষ্ঠ ফুটবলারও এখন ইয়ামাল। তার আগে রয়েছেন ১৯৫৮ সালে ব্রাজিলের পেলে (১৭ বছর ২৪৯ দিন) এবং ১৯৮২ সালে ইতালির জুসেপ্পে বারগোমি (১৮ বছর ২০১ দিন)।
এ ছাড়া ইয়ামাল ইতিহাসের প্রথম টিনএজার, যিনি একই সঙ্গে ইউরো এবং ফিফা বিশ্বকাপ দুই শিরোপাই জিতেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)