ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
রাজধানীর যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরে রাজধানীজুড়ে তৈরি হয়েছে উৎসবের আবহ। ফুটবলপ্রেমীদের জন্য বিভিন্ন স্থান ও প্রতিষ্ঠানে বড় পর্দায় আর্জেন্টিনা-স্পেনের শিরোপা নির্ধারণী ম্যাচ দেখার আয়োজন করা হয়েছে। রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল।
ম্যাচটি একসঙ্গে উপভোগ করতে রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে বড় পরিসরের ‘ওয়াচ পার্টি’। দর্শকদের জন্য খোলা থাকছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, উন্মুক্ত মাঠ, পার্ক, পাঁচতারকা হোটেল এবং কনভেনশন সেন্টার।
ফুটবল উৎসবের অন্যতম আকর্ষণ হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। কোকা-কোলা বাংলাদেশের সহায়তায় এখানে বরাবরের মতোই হাজারো সমর্থক একসঙ্গে ফাইনাল উপভোগ করার সুযোগ পাবেন। একই সঙ্গে হাজী মুহম্মদ মহসীন হলেও থাকছে বিশেষ আয়োজন। সেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় জামাল ভূঁইয়া ও শেখ মোরসালিন।
বিশ্ববিদ্যালয় এলাকায় জগন্নাথ হল ও পুরো হলপাড়াতেও বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা রাখা হয়েছে। অন্যদিকে মিরপুরের দর্শকদের জন্য আয়োজন করা হয়েছে মিরপুর সিটি ক্লাব মাঠ এবং মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল ফিল্ডে। বনানীর দর্শকদের জন্য খোলা আকাশের নিচে কামাল আতাতুর্ক পার্কে থাকবে বিশেষ আয়োজন। ম্যাচ শুরুর আগে সেখানে ফিফা বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামের গায়ক সঞ্জয় সরাসরি গান পরিবেশন করবেন।
আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে খেলা উপভোগ করতে চাইলে দর্শকদের জন্য রয়েছে বিভিন্ন পাঁচতারকা হোটেল ও কনভেনশন সেন্টারের ব্যবস্থা। রাজধানীর কারওয়ান বাজারে প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা, গুলশানের দ্য আলট্রাস ফেস্টিভ্যাল, লেকশোর গ্র্যান্ড (গুলশান-২), হোটেল আমারি ঢাকা, লে মেরিডিয়ান এবং ক্রাউন প্লাজাসহ বেশ কয়েকটি পাঁচতারকা হোটেলে বড় পর্দায় ফাইনাল ম্যাচ দেখার সুযোগ রাখা হয়েছে।
এ ছাড়া গুলশান-১-এর পুলিশ প্লাজার পাশে অবস্থিত এলিট কনভেনশন হল, তেজগাঁওয়ের আর্টিসান ওয়াচ পার্টি এবং মিরপুর টেকনিক্যাল মোড়ের পাশে আইসিসিএল কনভেনশন হলেও বড় পর্দায় সরাসরি ফাইনাল দেখানোর আয়োজন করা হয়েছে। তবে এসব বাণিজ্যিক ভেন্যুতে প্রবেশ করে খেলা উপভোগ করতে দর্শকদের টিকিট কেটে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
ফাইনালের দিন এসব ভেন্যুতে বিপুল দর্শকের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। ফুটবলপ্রেমীরা রাজধানীর বিভিন্ন প্রান্তে একত্রিত হয়ে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী লড়াই উপভোগ করবেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর