ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
৩০ মিনিটের হাফটাইম বিতর্কে অবশেষে অবস্থান জানাল ফিফা
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ফাইনালে হাফটাইম বিরতি ৩০ মিনিটে বাড়ানোর পরিকল্পনা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিশ্বজুড়ে জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্যে বিরতির সময় বাড়ানোর পরিকল্পনা করা হলেও সেটি বাতিল করা হয়েছে।
সমালোচকদের মতে, এত দীর্ঘ বিরতি খেলোয়াড়দের ম্যাচের ছন্দে নেতিবাচক প্রভাব ফেলতে পারত। সেই বিবেচনায় ফিফা জানিয়েছে, আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালে হাফটাইম বিরতি সর্বোচ্চ ১৭ মিনিট থাকবে। এর মধ্যে ১১ মিনিটজুড়ে পারফর্ম করবেন শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবার।
এদিকে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড গরমের বিষয়টি বিবেচনায় রেখে ফাইনাল ম্যাচেও খেলোয়াড়দের জন্য বিশেষ ‘হাইড্রেশন ব্রেক’ রাখা হয়েছে। চলমান বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, প্রতি অর্ধে একবার করে পানি পানের এই বিরতি বহাল থাকবে।
ফিফার এই সিদ্ধান্তের ফলে ফুটবলীয় উত্তেজনার সঙ্গে বিশ্বসংগীতের সমন্বয়ে ১৭ মিনিটের সংক্ষিপ্ত কিন্তু আকর্ষণীয় হাফটাইম শো দর্শকদের জন্য বাড়তি বিনোদন যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর দৃষ্টি এখন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের দিকে। সেখানেই মহারণে বিশ্বসেরার মুকুট জয়ের লক্ষ্যে মুখোমুখি হবে দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেন। মাঠের লড়াইয়ের পাশাপাশি ফাইনালের জাঁকজমকপূর্ণ বিনোদন আয়োজনও দর্শকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত