ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
র্যাঙ্কিংয়ে টিকে থাকলেই বিশ্বকাপে খেলবে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: আগামী বছর ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে আইসিসির ১৪তম ওয়ানডে বিশ্বকাপ। ১২ দল নিয়ে আয়োজিত এই আসরের আগে সরাসরি বিশ্বকাপে জায়গা পাওয়ার লড়াইয়ে জমে উঠেছে প্রতিযোগিতা।
আর মাত্র দুই মাস পর, অর্থাৎ সেপ্টেম্বরের শেষ দিকে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে নির্ধারণ হবে কোন দলগুলো সরাসরি বিশ্বকাপে খেলবে। র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানীয় দলগুলো নিশ্চিত করবে মূল পর্বের টিকিট। এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইটি হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে।
বর্তমানে ৮৩ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের নবম স্থানে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে দুইবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ অবস্থান করছে দশম স্থানে।
বিশ্বকাপের আগে অনুষ্ঠিত হবে বাছাইপর্ব। সেখানকার চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপের ১১তম দল হিসেবে জায়গা করে নেবে। এরপর বাছাইপর্বের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দলকে নিয়ে হবে সুপার সিরিজ। সেই প্রতিযোগিতার সেরা দলটি বিশ্বকাপের ১২তম ও শেষ দল হিসেবে মূল আসরে অংশ নেবে।
২০২৭ সালের শুরুর দিকে বিশ্বকাপ বাছাইপর্ব অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগের মতো এবারও ১০ দল নিয়ে বাছাইপর্ব হবে, যেখানে দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দল সুপার সিক্স পর্বে উঠবে।
বিগত দুটি ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে ১০ দল নিয়ে। তবে এবার অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল এবং পরবর্তী সেরা একটি দল নিয়ে গঠিত হবে সাত দলের সুপার সেভেন পর্ব। এই পর্ব শেষে শীর্ষ চারটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর