ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের শক্তিশালী দল স্পেন। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট মাইক্রোসফট কপিলটের পূর্বাভাস বলছে, শেষ পর্যন্ত শিরোপা জিততে পারে স্পেন।
রোববার (১৯ জুলাই) অনুষ্ঠিতব্য ফাইনালের আগে দুই দলই রয়েছে দুর্দান্ত ছন্দে। পুরো টুর্নামেন্টে আধিপত্য বিস্তার করে ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। সাত ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে লুইস দে লা ফুয়েন্তের দল। সেমিফাইনালে তারা ২-০ গোলে হারিয়েছে অন্যতম ফেভারিট ফ্রান্সকে। ওই ম্যাচে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বাধীন ফরাসি আক্রমণভাগকে কার্যকরভাবে নিষ্ক্রিয় করে দেয় স্পেনের রক্ষণভাগ।
অন্যদিকে, নকআউট পর্বে একাধিক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়ার পর ৮৫ মিনিটে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান। পরে যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজের গোলে নাটকীয় জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।
ফাইনালকে সামনে রেখে মাইক্রোসফট কপিলটের বিশ্লেষণে বলা হয়েছে, স্পেন ২-১ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ শিরোপা জিততে পারে। এআইয়ের মূল্যায়নে, পুরো টুর্নামেন্টজুড়ে স্পেনের রক্ষণভাগের দৃঢ়তা, মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং কম গোল হজম করার সক্ষমতাই তাদের সবচেয়ে বড় শক্তি। অন্যদিকে, আর্জেন্টিনার মাঝমাঠ তুলনামূলকভাবে কিছুটা দুর্বল বলে মনে করছে কপিলট।
তবে লিওনেল মেসির উপস্থিতিকে বড় একটি ফ্যাক্টর হিসেবেও বিবেচনা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এই চ্যাটবট। কপিলটের মতে, মেসি একাই যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। এমনকি ম্যাচটি অতিরিক্ত সময় পর্যন্ত গড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তারপরও শেষ পর্যন্ত স্পেনের সুসংগঠিত দলগত পারফরম্যান্স এবং শক্তিশালী রক্ষণভাগকেই এগিয়ে রেখেছে তারা।
কপিলটের সম্ভাব্য স্কোরলাইন অনুযায়ী, স্পেনের হয়ে ২৪ মিনিটে লামিনে ইয়ামাল এবং ৭৮ মিনিটে মিকেল ওইয়ারসাবাল গোল করতে পারেন। আর্জেন্টিনার একমাত্র গোলটি আসতে পারে ৫৭ মিনিটে লিওনেল মেসির পেনাল্টি থেকে।
এদিকে সম্ভাব্য ম্যাচসেরা হিসেবেও গোলদাতাদের নয়, স্পেনের মিডফিল্ডের নিয়ন্ত্রক রদ্রিকেই বেছে নিয়েছে কপিলট। তাদের ধারণা, মাঝমাঠে প্রভাব বিস্তার করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এই স্প্যানিশ তারকা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট