ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
৫ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা পেন্টাগনের
ডুয়া ডেস্ক : মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন ৫ হাজার ৪০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। খজানা যায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় এসব কর্মীকে চাকরিচ্যুত করা হবে। শনিবার (২২ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। প্রতিরক্ষা বিভাগ থেকে প্রত্যাশা অনুযায়ী ৫০ হাজার লোকবল কমিয়ে ফেলার অংশ হিসেবে এটা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এ ছাঁটাই প্রক্রিয়া এখানেই শেষ হবে না।
পেন্টাগনের শীর্ষস্থানীয় কর্মকর্তা দারিন সেলনিক বলেন, পেন্টাগন নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখবে। শেষ পর্যন্ত সাড়ে ৯ লাখ বেসামরিক শ্রমশক্তির ৫ থেকে ৮ শতাংশ কমিয়ে আনবে পেন্টাগন।
ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) তাদের সদর দপ্তর ওয়াশিংটন থেকে এক হাজার ৫০০ কর্মীকে বদলি করার ঘোষণা দিয়েছে। এসব কর্মী দেশের বিভিন্ন স্থানে স্থানান্তরিত হবে, এবং এই তথ্য সংস্থাটির দুটি সূত্র নিশ্চিত করেছে। সরকারি হিসাব অনুযায়ী, এফবিআইয়ের প্রতি চার কর্মীর মধ্যে একজন ওয়াশিংটনে কাজ করছেন।
এদিকে, পেন্টাগনে কয়েক সপ্তাহ ধরে চলা অস্থিরতার পর প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়র-কে বরখাস্ত করেছেন। তিনি মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান, এবং যুদ্ধবিমানের চার তারকাবিশিষ্ট পাইলট।
জেনারেল ব্রাউন হলেন আফ্রিকান বংশোদ্ভূত দ্বিতীয় মার্কিন নাগরিক, যিনি যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান পদে নিযুক্ত হন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ