ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপে র্যাঙ্কিংয়ে মেসিকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে বেলিংহাম
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে জোড়া গোল করে ইংল্যান্ডকে সেমিফাইনালে তোলার পর ব্যক্তিগত অর্জনেও বড় সাফল্য পেয়েছেন জুড বেলিংহাম। ফিফার সর্বশেষ পাওয়ার র্যাঙ্কিংয়ে লিওনেল মেসিকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ইংল্যান্ডের এই তারকা মিডফিল্ডার।
কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে ইংল্যান্ডের ২-১ ব্যবধানের জয়ে দুটি গোলই করেন বেলিংহাম। তার এই পারফরম্যান্সের সুবাদে ফিফার হালনাগাদ পাওয়ার র্যাঙ্কিংয়ে তিনি এক লাফে চার ধাপ এগিয়ে দ্বিতীয় অবস্থান দখল করেছেন।
টুর্নামেন্ট চলাকালে ফুটবলারদের পারফরম্যান্স বিশ্লেষণের ভিত্তিতে ফিফা এই পাওয়ার র্যাঙ্কিং প্রকাশ করে। এতে আক্রমণ, সৃজনশীলতা এবং রক্ষণ—এই তিনটি বিভাগে খেলোয়াড়দের ০ থেকে ১০ স্কেলে মূল্যায়ন করা হয়।
সর্বশেষ র্যাঙ্কিংয়ে বেলিংহামের আক্রমণাত্মক স্কোর ৮.২৫, সৃজনশীলতায় ৬.৪৩ এবং রক্ষণে ৫.৬৭। অন্যদিকে তৃতীয় স্থানে নেমে যাওয়া লিওনেল মেসির স্কোর যথাক্রমে ৮.০৭, ৭.৪১ এবং ৪.৯০। তবে সবার ওপরে নিজের অবস্থান ধরে রেখেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে, যদিও তার দল ইতোমধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।
গোল্ডেন বুটের প্রতিযোগিতাও জমে উঠেছে। ৮ গোল ও ৩ অ্যাসিস্ট নিয়ে এখনো শীর্ষে রয়েছেন এমবাপে। সমান ৮ গোল করলেও ২টি অ্যাসিস্ট থাকায় দ্বিতীয় অবস্থানে আছেন মেসি। অন্যদিকে ৬ গোল করে দৌড়ে টিকে আছেন বেলিংহামও।
আজ রাত ১টায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে, আর ১৯৬৬ সালের পর প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে লড়বে ইংল্যান্ড। এই ম্যাচে মেসির অভিজ্ঞতা নাকি বেলিংহামের দুর্দান্ত ফর্ম-কোনটি পার্থক্য গড়ে দেয়, সেদিকেই নজর থাকবে ফুটবলপ্রেমীদের।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- যেভাবে সহজে অনলাইনে দেখবেন এসএসসি পরীক্ষার ফলাফল