ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
আইনজীবী সেজে আদালতে গ্যাংস্টারকে গুলি করে হত্যা
ডুয়া ডেস্ক : আইনজীবী সেজে শ্রীলঙ্কার আদালতের ভেতরে ঢুকে এক গ্যাংস্টারকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, গত বুধবার এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অস্ত্রধারী হত্যাকাণ্ডে যে পিস্তল ব্যবহার করেছে সেটি একটি বইয়ের অংশের মাঝের অংশ কেটে সেখানে রেখে বিচারকের কক্ষে নিয়ে যাওয়া হয়। এই কাজটি করেন এক নারী। তবে তাকে এখনো ধরা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, কলম্বোতে গ্যাং সদস্যদের দুই পক্ষের মধ্যে বেশ ঝামেলা চলছে। এরমধ্যেই সেখানে ঘটল এমন হত্যাকাণ্ড। সাঞ্জেয়া কুমারা সমরারত্নে নামের গ্যাংস্টারকে ২০২৩ সালে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে কারাগারেই ছিলেন তিনি। তার বিরুদ্ধে একাধিক হত্যার তদন্ত চলছিল।
অস্ত্রধারী আদালত থেকে গুলি চালিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। এছাড়া যেই নারী কৌশলে পিস্তলটি আদালতে নিয়ে গিয়েছিলেন, তাকে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেফতার করতে অভিযান শুরু হয়েছে। পুলিশ ঘোষণা করেছে, যদি কেউ ওই নারীর অবস্থান জানায় তবে তাকে নগদ পুরস্কার প্রদান করা হবে।
এদিকে এই ঘটনার পর আদালতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এর পর আদালতের নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়, যার মধ্যে সশস্ত্র রক্ষীদের আদালতের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
শ্রীলঙ্কায় আদালতের ভেতরে সশস্ত্র বাহিনীর সদস্যরা অস্ত্র নিয়ে প্রবেশ করতে পারেন না। তবে গ্যাংস্টারকে হত্যা করার পর সিদ্ধান্ত নেওয়া হয় বিশেষ ধরনের আসামি আদালতে উপস্থিত হলে বিচারকের কক্ষে অস্ত্রধারী রক্ষীরা প্রবেশ করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ