×

ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

আমরা মেসিকে মাটিতে মিশিয়ে দেব

২০২৬ জুলাই ১৩ ১৯:৪২:২৬

আমরা মেসিকে মাটিতে মিশিয়ে দেব

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের সেমিফাইনালে বুধবার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। ২৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে আবারও একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে কড়া মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার জো কোল।

‘দ্য রেস্ট ইজ ফুটবল’ নামের একটি পডকাস্টে অংশ নিয়ে জো কোল বলেন, ‘সেমিফাইনালে মেসিকে মাটিতে মিশিয়ে দিতে হবে। আমরা ওকে মাটিতে মিশিয়ে দেব।’

এ সময় ইংল্যান্ডের আরেক সাবেক ফুটবলার মিকা রিচার্ডস তাকে বলেন, ‘তুমি এ রকম কথা বলতে পার না।’ জবাবে কোল বলেন, ‘১০০ বার বলতে পারি।’

ইংল্যান্ডের সাবেক এই উইঙ্গার আরও বলেন, ‘এখনই বলে দিচ্ছি, ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনাল খেলবে। আমাদের যে গতি আছে, তার মোকাবিলা আর্জেন্টিনা করতে পারবে না। ওরা পিছিয়ে থাকবে। দাঁড়াতে পারবে না। আমি এখন থেকেই সেটা বুঝতে পারছি।’

অন্যদিকে, ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ওয়েন রুনিও সেমিফাইনালকে সামনে রেখে আর্জেন্টিনার খেলা নিয়ে নিজের বিশ্লেষণ তুলে ধরেছেন।

রুনি বলেন, ‘রক্ষণের ক্ষেত্রে আর্জেন্টিনার দুর্বলতা হতে পারে। মেসি রক্ষণে সাহায্য করতে নিচে নামে না। বিশ্বকাপের সেমিফাইনালের মতো ম্যাচে একজন শুধু আক্রমণে থাকলে হবে না। প্রয়োজনে তাকে নিচেও নামতে হবে। জুড বেলিংহ্যাম বা হ্যারি কেন যেটা করে, মেসি সেটা করে না। এতে রক্ষণে একজন কমে যেতে পারে এবং আর্জেন্টিনা বিপদে পড়তে পারে।’

তবে মেসির সামর্থ্যের প্রশংসাও করেন রুনি। তিনি বলেন, ‘সামান্য সুযোগ থেকেও গোল করার ক্ষমতা মেসির আছে। ঠিক যেমনটা এবার জুড বেলিংহ্যাম করছে। গুরুত্বপূর্ণ সময়ে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। মেসিকে সফলভাবে মার্ক করতে হলে ডিফেন্ডারদের সর্বোচ্চ মনোযোগ ও পারস্পরিক যোগাযোগ বজায় রাখতে হবে। তা না হলে সে সহজেই রক্ষণ ভেঙে বেরিয়ে যেতে পারে। এ বিষয়ে ইংল্যান্ডকে সতর্ক থাকতে হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুতের তুলনায় বেশি... বিস্তারিত

ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি... বিস্তারিত