ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
বিনোদন ডেস্ক: অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আদালত সমন জারি করেছেন। পরবর্তী শুনানিতে আগামী ১৩ আগস্ট তাকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১০ নম্বর আদালতের বিচারক মো. জুয়েল রানা এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অভিযোগ অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেওয়ার পর সেটির প্রচার এবং মূল্য পরিশোধের আশ্বাস দেওয়া হলেও পরে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়।
তবে তানজিন তিশা এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। বাদীপক্ষের ভাষ্য, আইনি নোটিশের জবাব না পাওয়ায় ২০২৫ সালের নভেম্বরে মামলা দায়ের করা হয়। আদালতের নির্দেশে গোয়েন্দা পুলিশ তদন্ত শেষে প্রতিবেদন জমা দিলে তার ভিত্তিতেই সমন জারি করা হয়। বাদীপক্ষের আইনজীবীর দাবি, তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক ভিত্তি পাওয়া গেছে। এদিকে তানজিন তিশা বর্তমানে শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ চলচ্চিত্রে অভিনয় করছেন, যা তার বড় পর্দায় অভিষেকের ছবি হিসেবে মুক্তির অপেক্ষায় রয়েছে।
এখন মামলার পরবর্তী কার্যক্রম আদালতের নির্ধারিত শুনানিতেই এগিয়ে যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত