ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
অবশেষে দিল্লি থেকে সুখবর এলো ঢাকায়
ডুয়া নিউজ: আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্ক অস্বস্তিকর অবস্থার মধ্যেই পড়ে যায়। গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর সাত মাসের বেশি সময় পার হলেও দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন এখনও নিরসন হয়নি।
সম্প্রতি ওমানের রাজধানী মাসকাটে ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
সেই বৈঠকের পর দিল্লি থেকে সুখবর এসেছে ঢাকায়। যেখানে ভারতের সরকার বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে রিয়াজ হামিদুল্লাহর এগ্রিমো (নিয়োগের প্রস্তাব) গ্রহণ করেছে বলে জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক সূত্র জানিয়েছে, ভারতের সবুজ সংকেত পাওয়ার পর এখন আর কোন বাধা নেই ঢাকার নতুন দূত পাঠানোর ক্ষেত্রে। রিয়াজ হামিদুল্লাহ সাবেক হাইকমিশনার মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।
স্থানীয় কূটনীতিকরা মনে করছেন, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তন এবং ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কের অস্বস্তি কাটানোর পাশাপাশি ভারতীয় প্রতিবেশী দেশটির সঙ্গে সুসম্পর্ক গড়ার চ্যালেঞ্জ নতুন দূতের ওপর থাকবে।
সামনের দিনগুলোতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কোথায় গিয়ে ঠেকবে, সেটি অনেকাংশে রিয়াজ হামিদুল্লাহর পারফরম্যান্সের ওপর নির্ভর করবে। এছাড়া, ভারত-বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রধানের বৈঠকও ইতিবাচক পরিস্থিতি সৃষ্টির সহায়ক হতে পারে।
রিয়াজ হামিদুল্লাহ বহুপাক্ষিক অর্থনীতি এবং কানেক্টিভিটি বিষয়গুলোতে দক্ষ। তিনি ভারত সম্পর্কে আগেই পরিচিত ছিলেন এবং সেখানে পড়াশোনা এবং কূটনীতিক হিসেবে কাজ করেছেন। এমন পরিস্থিতিতে কুটনৈতিক মহল ভালো কিছু প্রত্যাশা করছেন।
গত বছর নভেম্বরে বাংলাদেশ সরকার রিয়াজের জন্য ভারতের কাছে এগ্রিমো পাঠায়। তখন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আঞ্চলিক সংস্থা ও বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়াবলির দায়িত্বে ছিলেন। পরবর্তীতে তিনি পররাষ্ট্রসচিব (পশ্চিম) হিসেবে ঢাকায় দায়িত্ব পালন করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ