ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
সীমান্ত হত্যা তদন্ত করার সিদ্ধান্ত বিজিবি-বিএসএফের
ডুয়া নিউজ: বাংলাদেশ-ভারত সীমান্তে যেকোনো হত্যাকাণ্ডের ক্ষেত্রে যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উভয় দেশ।
গত ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ৫৫ তম সীমান্ত সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্মেলনে বাংলাদেশের বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মহাপরিচালক পর্যায়ের প্রতিনিধি দল অংশগ্রহণ করে।
উভয় দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণের ক্ষেত্রে যৌথ পরিদর্শক দল দ্বারা পরিদর্শন ও আলোচনার গুরুত্ব দেওয়া হয়েছে।
এছাড়া, সীমান্তের সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান ও তাদের কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়েছে।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বিএসএফ মহাপরিচালককে সীমান্ত হত্যার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনার আহ্বান জানান।
অন্যদিকে, বিএসএফ মহাপরিচালক শ্রী দলজিৎ সিং চৌধুরী সীমান্তে হত্যাকাণ্ডের সমস্যা সমাধানে "অ-প্রাণঘাতী" নীতি অনুসরণের প্রতিশ্রুতি দেন।
সম্মেলনে সীমান্তে যৌথ টহল বৃদ্ধি, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং সহিংসতা ও সীমান্ত হত্যার ঘটনা প্রতিরোধে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়।
পাশাপাশি মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও মানবপাচার রোধসহ সীমান্তে অপরাধ দমন এবং আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন প্রতিরোধের জন্য নজরদারি বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়।
সম্মেলনে সীমান্তের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, নদী খাল ব্যবস্থাপনা এবং পরিবেশগত সমস্যার সমাধানের জন্য যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ