ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
জাগরণী চক্র ফাউন্ডেশনে ১১০৪ পদে নিয়োগ
ডুয়া ডেস্ক: বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন জনবল নিয়োগে বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মোট ১ হাজার ১০৪টি পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, জোনাল ম্যানেজার পদে ৪ জন নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদন করতে স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি ঋণ কর্মসূচিতে জোনাল ম্যানেজার বা সমপদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা এবং অন্তত ১৫টি শাখা পরিচালনার অভিজ্ঞতাসহ ঋণ কর্মসূচিতে মোট ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন ৭৪ হাজার ৩২৪ টাকা। আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ৪৮ বছর হতে হবে।
শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ দেওয়া হবে ১০০ জন। আবেদনকারীদের স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এবং ঋণ কার্যক্রমে কমপক্ষে আট বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠিত কোনো এনজিওর ঋণ কার্যক্রমে শাখা পরিচালনায় অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন (৬ মাস) বেতন ৪০ হাজার টাকা এবং শিক্ষানবিশকাল শেষে ৫০ হাজার ৭০ টাকা। বয়সসীমা অনূর্ধ্ব ৪০ বছর।
শাখা হিসাবরক্ষক পদে নিয়োগ দেওয়া হবে ১০০ জন। হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা অথবা ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং এনজিওতে হিসাবরক্ষকের কাজে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় দক্ষতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষানবিশকালীন বেতন ৩০ হাজার টাকা, যা শিক্ষানবিশকাল শেষে বেড়ে হবে ৩৭ হাজার ৩৭০ টাকা। আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে।
অফিসার পদে ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদন করতে স্নাতক বা সমমান পাস হতে হবে। ঋণ কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলে মাঠপর্যায়ে বাইসাইকেল বা মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায়ের মানসিকতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন বেতন ২৭ হাজার টাকা এবং শিক্ষানবিশকাল শেষে ৩৩ হাজার ৫৭৫ টাকা। বয়সসীমা অনূর্ধ্ব ৩৫ বছর।
এ ছাড়া পিয়ন কাম গার্ড (চুক্তিভিত্তিক) পদে ১০০ জন নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীদের ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এ পদের মাসিক বেতন ১৫ হাজার টাকা এবং বয়সসীমা অনূর্ধ্ব ৩০ বছর।
আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে মোবাইল নম্বর উল্লেখের পাশাপাশি খামের ওপর পদের নাম ও স্থায়ী ঠিকানা লিখতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: জাগরণী চক্র ফাউন্ডেশন, প্রধান কার্যালয়, ৪৬ মুজিব সড়ক, যশোর-৭৪০০।
আবেদন ফি হিসেবে ১ থেকে ৩ নম্বর পদের জন্য ৩০০ টাকা জমা দিতে হবে। তবে ৪ ও ৫ নম্বর পদে আবেদন করতে কোনো ফি লাগবে না।
আবেদনের শেষ সময় আগামী ২৫ জুলাই ২০২৬।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)