ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিশ্বকাপ শেষে বীরের মর্যাদায় দেশে ফিরল মিশর দল
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ থেকে হৃদয়ভাঙা বিদায় হলেও দেশের মানুষের চোখে জাতীয় বীর হয়ে ফিরেছেন মিশরের ফুটবলাররা। নিজেদের ইতিহাসের সেরা বিশ্বকাপ অভিযান শেষ করে শুক্রবার দেশে ফেরার পর অধিনায়ক মোহামেদ সালাহ, মোস্তফা জিকোসহ পুরো দলকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফেরা দলকে স্বাগত জানাতে আলামেইন আন্তর্জাতিক বিমানবন্দরে হাজারো সমর্থক জড়ো হন। জাতীয় পতাকা, দেশাত্মবোধক গান এবং ‘মিশরের ছেলেরা আমাদের গর্বিত করেছে’ লেখা ব্যানারে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। অনেক সমর্থকের হাতেই ছিল অধিনায়ক সালাহর ছবি, যার নিচে লেখা ছিল ‘ধন্যবাদ’।
বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে নিউ আলামেইন শহর প্রদক্ষিণ করেন ফুটবলাররা। সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন তারা। আগামীকাল দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের সংবর্ধনা দেবেন।
চারবারের চেষ্টায় এবারই প্রথম বিশ্বকাপে জয় পায় মিশর। একই সঙ্গে প্রথমবারের মতো শেষ ষোলোতেও জায়গা করে নেয় আফ্রিকার এই প্রতিনিধিরা। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারানোর পর সেরা ৩২-এ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে বিদায় দিয়ে নতুন ইতিহাস গড়ে দলটি।
তবে শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে অবিশ্বাস্য এক লড়াইয়ের পর বিদায় নিতে হয় মিশরকে। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ ১৩ মিনিটে তিন গোল হজম করে ৩-২ ব্যবধানে হেরে যায় হোসাম হাসানের শিষ্যরা। তবু দেশের ফুটবল ইতিহাসে সেরা বিশ্বকাপ উপহার দেওয়ায় দেশে ফিরেই বীরের মর্যাদা পেয়েছেন তারা।
সংবর্ধনায় অংশ নেওয়া অনেক সমর্থকের হাতে ছিল প্রধান কোচ হোসাম হাসানের বড় পোস্টার, যা ফিলিস্তিনের পতাকায় মোড়ানো ছিল। বিশ্বকাপ চলাকালে ফিলিস্তিনের প্রতি প্রকাশ্য সমর্থন জানানোয় এভাবেই তাকে সম্মান জানান সমর্থকেরা। মিশরের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হোসাম টুর্নামেন্টে একাধিকবার মাঠে ফিলিস্তিনের পতাকা বহন করেন এবং সংবাদ সম্মেলনেও ফিলিস্তিনিদের অধিকার নিয়ে সরব ছিলেন।
এদিকে, দল দেশে ফেরার আগেই হোসাম হাসান এবং তার যমজ ভাই ইব্রাহিম হাসানের চুক্তির মেয়াদ নবায়ন করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন। নতুন চুক্তির বিস্তারিত আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও সূত্রের দাবি, ২০৩০ সাল পর্যন্ত তারা দলের দায়িত্বে থাকবেন।
২০২৪ সালে মিশরের দায়িত্ব নেওয়ার পর থেকেই দলটির পারফরম্যান্সে পরিবর্তন আসে। তার অধীনে মিশর ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে খেলেছে এবং আট বছর পর বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়। হোসামের অধীনে এখন পর্যন্ত ২০টি ম্যাচে জয় পেয়েছে দলটি, আর ৯টি ম্যাচ ড্র করেছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত