ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ট্রাম্পকে হ’ত্যার হুমকি, ইরানি পরিকল্পনার তথ্য ফাঁস
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল সম্প্রতি যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সম্ভাব্য হত্যাচক্রান্তের পেছনে ইরানের সম্পৃক্ততার আশঙ্কা রয়েছে। ইসরায়েলি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ সতর্কবার্তার কথা শুক্রবার প্রকাশ করেছে মার্কিন দৈনিক দ্যওয়ালস্ট্রিটজার্নাল।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি এ তথ্য জানায়। একই সময়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন পৃথক এক প্রতিবেদনে দাবি করেছে, ট্রাম্পকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার বিষয়ে ইরানের একটি নির্দিষ্ট পরিকল্পনার তথ্য তাদের হাতে রয়েছে।
তবে এ সংক্রান্ত খবরের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন বা তেহরান। এর আগে অবশ্য যুক্তরাষ্ট্র একাধিকবার দাবি করেছে যে, ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে নেওয়া কয়েকটি উদ্যোগ তারা ব্যর্থ করে দিয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প নিজেও নিরাপত্তা হুমকির প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ইরানের তথাকথিত ‘হিট লিস্টে’ তার নাম শীর্ষে থাকায় নিজের জীবনের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত