ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম ও রাঙামাটি জেলার বুধবার (৮ জুলাই ২০২৬) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর সৈয়দ আমিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে।
তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষার্থীদের জন্য পূর্বঘোষিত সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। নির্ধারিত সময় অনুযায়ী এসব জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষাও স্বাভাবিক নিয়মে চলবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে। এদিকে বন্যা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্রসচিবদের প্রয়োজনীয় প্রস্তুতি ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া পরীক্ষার্থী ও অভিভাবকদের সর্বশেষ তথ্য জানতে নিজ নিজ শিক্ষা বোর্ডের সরকারি ওয়েবসাইট এবং নির্ভরযোগ্য সংবাদমাধ্যম অনুসরণ করার পরামর্শ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল