ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বালোগানের লাল কার্ড ইস্যুতে মুখ খুললেন ট্রাম্প
স্পোর্টস ডেস্ক: বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেছিলেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগান। নিয়ম অনুযায়ী তার ওপর স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে বিশেষ আইনের আওতায় সেই লাল কার্ডের কার্যকারিতা স্থগিত করেছে ফিফা। জানা গেছে, মার্কিন প্রেসিডেন্টের হস্তক্ষেপের পরই এই সিদ্ধান্ত নেয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
এতদিন বিষয়টি গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও এবার নিজেই তা নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফার কাছে অনুরোধ করেছিলেন।
ট্রাম্পের মতে, বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ফিফা ‘সঠিক সিদ্ধান্ত’ নিয়েছে। তার দাবি, এই নিষেধাজ্ঞা বহাল থাকলে তা টুর্নামেন্টের ওপর ‘বড় কলঙ্ক’ হয়ে থাকত। বসনিয়ার বিপক্ষে গোল করে চলতি বিশ্বকাপে নিজের তৃতীয় গোলের দেখা পান বালোগান, যা তাকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ গোলদাতার অবস্থানে রেখেছে।
আগামীকাল সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। লাল কার্ডের কারণে ওই ম্যাচে বালোগানের খেলার কথা ছিল না। তবে নিষেধাজ্ঞা স্থগিত হওয়ায় ২৫ বছর বয়সী এই স্ট্রাইকারের মাঠে নামার পথ খুলে গেছে।
সোমবার হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য তিনি ফিফাকে অনুরোধ করেছিলেন। তার ভাষ্য, ঘটনাটি তার কাছে ফাউল বলে মনে হয়নি।
এ সময় তিনি আরও নিশ্চিত করেন যে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। তবে তিনি কেবল সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন, বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো নির্দেশ দেননি।
ট্রাম্প বলেন, ‘আমি মনে করি দুই সেরা খেলোয়াড়ের মধ্যে ধাক্কাধাক্কি লেগে তারা পড়ে গেছে। আমার মনে হয়, এটা (নিষেধাজ্ঞা) বড় একটা কলঙ্ক রেখে যেতো। কী করতে হবে আমি তো তাদের বলতে পারি না। আমি বিশ্বাস করি না যে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। আমার বিশ্বাস, এই সিদ্ধান্ত নিয়েছে কশিন। এবং এটা ছিল সঠিক সিদ্ধান্ত।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত