ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
১৫ ভ্রাম্যমান বাড়িবাহী ট্রাক যাচ্ছে গাজায়
ডুয়া ডেস্ক : ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অধিকৃত গাজায় নৃশংস ও নির্মম হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ চালায় দখলদার ইসরায়েল। ১৫ মাসের অধিক সময় ধরে চলা এ নারকীয় হামলায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে পুরো গাজা। ঘর-বাড়ি, স্কুল-বিশ্ববিদ্যালয়, মসজিদ, হাসপাতাল, শরণার্থী শিবির কোনো কিছুই অবশিষ্ট রাখেনি দেশটি। এমন পরিস্থিতিতে গত ১৯ জানুয়ারি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। এর আওতায় মিসর থেকে মোবাইল হোমের প্রথম চালান গাজা উপত্যকায় পাঠানো হয়েছে।
মিসরীয় টেলিভিশন চ্যানেল আল কাহেরা নিউজ জানিয়েছে, ১৫টি মোবাইল হোম এবং একটি বুলডোজার বহনকারী পাঁচটি ট্রাক রাফাহ ক্রসিংয়ের মিসরীয় দিক অতিক্রম করে গাজায় প্রবেশের অনুমতি পাওয়ার আগে কারেম আবু সালেম টার্মিনালে (হিব্রুতে কেরেম শালোম) প্রবেশ করে।
বর্তমানে গাজার অধিকাংশ বাড়িঘর ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় ধ্বংস হয়ে গেছে, যার ফলে গাজার বাসিন্দাদের জন্য রাস্তায় থাকার বাইরে অন্য কোন বিকল্প নেই।
ভিডিও ফুটেজে দেখা যায়, রাফাহ সীমান্ত ক্রসিং থেকে টার্মিনালের দিকে মোবাইল হোম বহনকারী ট্রাকগুলো চলাচল করছে। তবে এই বিষয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, যা আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, গাজায় ইসরায়েলি হামলায় ৪৮ হাজারের অধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ