ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নরওয়ে ম্যাচের আগে দুশ্চিন্তায় ব্রাজিল
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের শেষ বত্রিশে জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার আনন্দের মধ্যেই দুঃসংবাদ পেয়েছে ব্রাজিল। দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার লুকাস পাকুয়েতার চোট নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ইঙ্গিত দিয়েছে, এই চোটে তার বিশ্বকাপ অভিযানই শেষ হয়ে যেতে পারে।
সোমবার শেষ ষোলো নিশ্চিতের লড়াইয়ে প্রথমার্ধ শেষেই মাঠ ছাড়তে বাধ্য হন পাকুয়েতা। চোট পেয়ে খোঁড়াতে খোঁড়াতে মাঠের বাইরে চলে যান তিনি। তার পরিবর্তে মাঠে নামেন তরুণ ফরোয়ার্ড এন্ড্রিক।
মঙ্গলবার সিবিএফ জানায়, পরীক্ষায় পাকুয়েতার বাঁ উরুর পেছনের পেশিতে (হ্যামস্ট্রিং) চোট ধরা পড়েছে। তবে এই ইনজুরির কারণে তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন, সে বিষয়ে এখনো কোনো সময়সীমা জানানো হয়নি।
এক বিবৃতিতে সিবিএফ জানিয়েছে, জাতীয় দলের মেডিকেল দলের তত্ত্বাবধানে পাকুয়েতার নিবিড় চিকিৎসা চলছে। যত দ্রুত সম্ভব তাকে মাঠে ফেরানোর লক্ষ্যেই চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এর আগে রাফিনিয়ার ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় ছিল ব্রাজিল শিবির। এবার পাকুয়েতার চোট সেই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। ফলে শেষ ষোলোর ম্যাচের আগে নতুন করে পরিকল্পনা সাজাতে হতে পারে কোচ কার্লো আনচেলত্তিকে।
আগামী রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। পরিসংখ্যানও সেলেসাওদের জন্য খুব একটা স্বস্তিদায়ক নয়। কারণ, নরওয়ে এখন পর্যন্ত কখনোই ব্রাজিলের কাছে হারেনি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল