ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
যেভাবে নেবেন নবজাতক শিশুর সঠিক যত্ন
ডুয়া ডেস্ক: পরিবারে নবজাতকের আগমন যেমন আনন্দের উপলক্ষ, তেমনি একজন নারীর জন্য মাতৃত্বের শুরু হয় নতুন দায়িত্ব ও অভিজ্ঞতার মধ্য দিয়ে। এই সময়ে শিশুর পাশাপাশি মায়ের শারীরিক ও মানসিক সুস্থতার প্রতিও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রসবের পর নবজাতকের সঠিক পরিচর্যার পাশাপাশি মায়ের জন্য প্রয়োজন পুষ্টিকর খাদ্য, পর্যাপ্ত বিশ্রাম, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিয়মিত শিশুকে বুকের দুধ পান করানো। মাতৃত্বের প্রথম সময়টি অনেকের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হলেও সঠিক যত্ন ও পারিবারিক সহযোগিতা এ সময়কে সহজ করে তুলতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, জন্মের পরপরই শিশুকে শালদুধ খাওয়াতে হবে এবং প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধই দেওয়া উচিত। এ সময় প্রতি দুই থেকে তিন ঘণ্টা পরপর শিশুকে দুধ পান করানো প্রয়োজন।
শিশুকে কোলে নেওয়ার আগে অবশ্যই সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে। নবজাতকের ঘাড় ও পেশি অত্যন্ত নরম থাকায় কোলে তোলার সময় মাথা ও ঘাড়ে যথাযথভাবে সাপোর্ট দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিবার দুধ পান করানোর পর শিশুকে কাঁধে নিয়ে আলতোভাবে পিঠ চাপড়ে ঢেকুর তোলাতে হবে। ঘুমানোর সময় শিশুকে সমতল বিছানায় চিত করে শোয়াতে হবে এবং নাক-মুখ ঢেকে যেতে পারে—এমন নরম বালিশ বা কাপড় আশপাশে রাখা থেকে বিরত থাকতে হবে।
নবজাতকের সংক্রমণের ঝুঁকি কমাতে বাইরে থেকে আসা অতিথিদের ভিড় সীমিত রাখা এবং শিশুকে অতিরিক্ত চুম্বন না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারিত সময়েই শিশুর সব প্রয়োজনীয় টিকা নিশ্চিত করতে হবে।
অন্যদিকে নতুন মায়েদেরও নিজের যত্নে গুরুত্ব দিতে বলা হয়েছে। শিশু যখন ঘুমাবে, তখন মাকেও বিশ্রাম নেওয়ার চেষ্টা করতে হবে। একই সঙ্গে শরীর সুস্থ রাখা এবং বুকের দুধের প্রবাহ স্বাভাবিক রাখতে প্রোটিন, ক্যালসিয়াম ও আয়রনসমৃদ্ধ সুষম খাদ্য গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
পর্যাপ্ত পানি, স্যুপ ও অন্যান্য তরল খাবার গ্রহণের মাধ্যমে শরীরে পানিশূন্যতা এড়ানো জরুরি। প্রসবের পর হরমোনজনিত পরিবর্তনের কারণে মন খারাপ বা ‘বেবি ব্লুজ’ দেখা দেওয়া স্বাভাবিক। এ ধরনের পরিস্থিতিতে পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা কথা বলা এবং প্রয়োজন হলে সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
বিশেষ করে সিজারিয়ান ডেলিভারির ক্ষেত্রে প্রথম কয়েক সপ্তাহ ভারী কোনো বস্তু তোলা বা অতিরিক্ত শারীরিক পরিশ্রম থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে