ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানি তরুণের সঙ্গে বাগদানের গুঞ্জনে নাজনীন নীহা
বিনোদন ডেস্ক: অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিজীবন নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি পরিবর্তনের মাধ্যমেই তিনি এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
সোমবার (২৯ জুন) নিজের ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ হিসেবে হালনাগাদ করেন নীহা। এরপর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে-তবে কি সত্যিই বাগদান সম্পন্ন করেছেন এই অভিনেত্রী?
বিষয়টি জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নীহার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
তবে নীহার এক বিশ্বস্ত সূত্র জানিয়েছে, তিনি এক পাকিস্তানি তরুণের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। কয়েক মাস আগে বিদেশে ঘুরতে গিয়ে তাদের পরিচয় হয়। পরে সেই পরিচয় পরিণয়ে গড়ায় এবং পারিবারিকভাবে তাদের বাগদান সম্পন্ন হয়।
এদিকে ফেসবুকে তার ‘এনগেজড’ স্ট্যাটাস দেওয়ার পর মন্তব্যের ঘর ভরে গেছে শুভেচ্ছা ও কৌতূহলী প্রশ্নে। কেউ তার হবু জীবনসঙ্গীর পরিচয় জানতে চেয়েছেন, আবার কেউ মিষ্টি খাওয়ার দাবিও তুলেছেন। তবে এসব মন্তব্যের কোনো জবাব দেননি অভিনেত্রী।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের একটি ছবি পোস্ট করেছিলেন নাজনীন নীহা। ওই পোস্ট ঘিরে তার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লেও পরে তিনি সেটিকে একটি নাটকের প্রচারণা বলে ব্যাখ্যা করেছিলেন।
তবে এবার ফেসবুকে ‘এনগেজড’ স্ট্যাটাস দেওয়ার বিষয়ে নাজনীন নীহার আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া পর্যন্ত তার বাগদান হয়েছে কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
ইমামুল হক প্রত্যয়
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে