ঢাকা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

বিশ্বকাপ ট্রফি নিয়েই বিয়ের মঞ্চে উঠতে চান রোনালদো

২০২৬ জুন ২৮ ২২:০০:৩১

বিশ্বকাপ ট্রফি নিয়েই বিয়ের মঞ্চে উঠতে চান রোনালদো

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে পর্তুগালকে সমর্থন জানাতে নিয়মিত গ্যালারিতে দেখা যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর হবু স্ত্রী জর্জিনা রদ্রিগেজকে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সুখবর পেয়েছেন এই তারকা জুটি। গত বছরের আগস্টে দীর্ঘদিনের সঙ্গী জর্জিনার সঙ্গে বাগদানের ঘোষণা দেন রোনালদো। বিশ্বকাপ শেষ হওয়ার পরই বিয়ের পরিকল্পনাও রয়েছে তাদের।

পর্তুগিজ সংবাদমাধ্যম হোলা-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে রোনালদো ও জর্জিনার বিয়ে হওয়ার কথা। এ প্রসঙ্গে রোনালদো বলেন, ‘বিশ্বকাপের পরই আমরা বিয়ে করব। আর আমি আশা করি, চ্যাম্পিয়নের ট্রফি নিয়েই বিয়ের মঞ্চে উঠতে পারব।’

২০২৫ সালের ১১ আগস্ট জর্জিনা রদ্রিগেজ ইনস্টাগ্রামে নিজের বিশাল হীরার আংটির ছবি প্রকাশ করে বাগদানের খবর জানান। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও, আর আমার সব জীবনেই।’

বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়াবিদ ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশাপাশি জর্জিনাও এখন নিজস্ব পরিচয়ে আন্তর্জাতিক অঙ্গনের পরিচিত মুখ। নেটফ্লিক্সের জনপ্রিয় শো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতির কারণে তিনি গড়ে তুলেছেন বিশাল ভক্তগোষ্ঠী। বর্তমানে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় ৭ কোটি ৪০ লাখ (৭৪ মিলিয়ন)।

রোনালদো বাগদত্তা জর্জিনাকে বিয়ে করার সিদ্ধান্তকে ‘আমাদের জীবনের একটি সুন্দর অধ্যায়’ বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে নতুন এই যাত্রা শুরুর জন্য তারা দুজনই অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানিয়েছেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা... বিস্তারিত