ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ক্ষমা চাইলেন ইসরাইলের প্রেসিডেন্ট
ডুয়া ডেস্ক : বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে বৃহস্পতিবার চার ইসরাইলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। নিহতরা হলেন শিরি, এরিয়েল, কেফির বিবাস ও ওদেদ লিফশিটজ। ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিষয়টি নিশ্চিত করেছে।
হামাস জানিয়েছে, জিম্মিদের বাঁচাতে তারা সর্বোচ্চ চেষ্টা করেছে, তবে তারা ইসরাইলি হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এবং মরণোত্তর তাদের কাছে ক্ষমা চেয়েছেন।
সামাজিক মাধ্যমে এক্স-এ পোস্ট করে হার্জগ লিখেছেন, ব্যথিত, আর কিছু বলার নেই। আমরা গোটা জাতি আজ শোকে বিহ্বল।
তিনি ওই পোস্টে আরও বলেন, ইসরাইল রাষ্ট্রের পক্ষ থেকে আমি মাথা নিচু করে ক্ষমা প্রার্থনা করছি। সেই ভয়ঙ্কর দিনে আপনাকে রক্ষা করতে না পারার জন্য ক্ষমা চাচ্ছি। আপনাদের নিরাপদে বাড়ি ফিরিয়ে আনতে না পারার জন্য ক্ষমা চাচ্ছি।
দীর্ঘ ১৫ মাস গাজায় ইসরাইলের হামলায় ৪৮ হাজার ২৯৭ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আহত হয়েছে এক লাখ ১১ হাজার ৭৩৩ জন। নিখোঁজদের মৃত্যুর তালিকায় যোগ করলে নিহতের সংখ্যা হয় অন্তত ৬১ হাজার ৭০৯ জন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ