ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বিসিবিকে বাদ দিতে আইসিসির কাছে বুলবুলের চিঠি
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিসিবি থেকে অপসারিত হওয়ার পরও তিনি নিজেকে বৈধ সভাপতি দাবি করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে বাংলাদেশের ক্রিকেটের সদস্যপদ স্থগিত, আইসিসির আর্থিক সহায়তা বন্ধ এবং আইসিসির টুর্নামেন্টগুলো থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার আবেদন জানানো হয়েছে বলে জানা গেছে।
চিঠিতে আমিনুল ইসলাম বুলবুলের সাক্ষর রয়েছে।
দেশের রাজনৈতিক পালাবদলের সময় সাবেক সভাপতি ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হয়ে অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেন বুলবুল। সে সময় তিনি বলেছিলেন, ‘টি-টোয়েন্টি ইনিংস’ খেলতে এসেছেন। তবে পরবর্তীতে তিনি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে বিসিবির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। তার আমলেই নানা অজুহাতে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারেনি। এ ঘটনার পেছনে তার রাজনৈতিক সংশ্লিষ্টতা অন্যতম কারণ হিসেবে আলোচনায় আসে।
বর্তমান নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর গত এপ্রিলে আমিনুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরপরও তিনি নিজেকে বৈধ সভাপতি দাবি করে আসছেন। আইসিসিতে পাঠানো চিঠিতেও নিজেকে বিসিবির বৈধ সভাপতি হিসেবে উল্লেখ করেছেন এবং তাকে পুনর্বহাল না করা পর্যন্ত বিসিবির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
বুলবুলের স্বাক্ষর করা ওই চিঠির ‘পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আইসিসি তহবিল স্থগিতকরণ’ শিরোনামের অংশে বলা হয়েছে, ‘বিসিবিকে বর্তমানে প্রদেয় বা পরিশোধযোগ্য আইসিসির সব তহবিল শর্তসাপেক্ষে আটকে রাখা বা স্থগিত করা হবে, যতক্ষণ না (ক) নির্বাচিত বোর্ড পুনর্বহাল হয় অথবা আইসিসির ডিসপিউট রেজল্যুশন কমিটি (ডিআরসি) চূড়ান্ত সিদ্ধান্ত দেয় এবং (খ) বাংলাদেশে চলমান অভ্যন্তরীণ আদালতের মামলাগুলোর নিষ্পত্তি হয়। এছাড়া ৭ জুন ২০২৬ সালের নির্বাচনের ভিত্তিতে বিসিবির কর্তৃত্ব দাবি করে এমন কোনো ব্যক্তির কাছে আইসিসির কোনো তহবিল না দেওয়ারও আহ্বান জানানো হয়েছে।
চিঠির মাধ্যমে বুলবুল মূলত বিসিবির বর্তমান প্রশাসনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আইসিসির হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে তিনি পুনর্বহাল না হওয়া পর্যন্ত বিসিবির জন্য আইসিসির সব ধরনের আর্থিক সহায়তা স্থগিত রাখার অনুরোধও জানিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত