ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
সপ্তম শ্রেণি থেকেই কারিগরি শিক্ষার পরিকল্পনা করছে সরকার
নিজস্ব প্রতিবেদক: দক্ষ জনশক্তি গড়ে তুলতে সপ্তম শ্রেণি থেকেই শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা দেওয়ার পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শুক্রবার (২৬ জুন) দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে স্বপ্নপূরণ অর্গানাইজেশনের আয়োজনে অনুষ্ঠিত ‘স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, সপ্তম শ্রেণি থেকেই প্রত্যেক ছেলে-মেয়েকে টেকনিক্যাল বিষয়ে শিক্ষা দিয়ে এমনভাবে গড়ে তোলা হবে, যাতে তারা মাধ্যমিক পাস করার সঙ্গে সঙ্গেই ভবিষ্যৎ জীবন-জীবিকার জন্য প্রস্তুত হতে পারে।
তিনি আরও বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ অবস্থা থেকে সন্তানদের ফিরিয়ে আনতে হলে তাদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এ লক্ষ্যেই সরকারিভাবে স্পোর্টস শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
ফরহাদ হোসেন আজাদ বলেন, সামাজিক আন্দোলন এবং বিভিন্ন কার্যকর উদ্যোগের মাধ্যমে সমাজ ও নতুন প্রজন্মকে মাদকমুক্ত রাখার চেষ্টা করা হবে। পাশাপাশি দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠান শেষে ইয়ুথ অলিম্পিয়াড ও ওপেন কুইজ রাউন্ডের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে ফ্রিল্যান্সিং ও ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রায় এক হাজার ২০০ শিক্ষার্থী অংশ নেয়। এ সময় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, আইটি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ স্বপ্নপূরণ অর্গানাইজেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি