ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
কোচ বিয়েলসার বিরুদ্ধে ফুটবলারদের বিদ্রোহ
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের বাঁচা-মরার গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধরনের অস্থিরতায় পড়েছে উরুগুয়ে শিবির। মাঠের পারফরম্যান্স নিয়ে হতাশার মধ্যেই এবার প্রধান কোচ মার্সেলো বিয়েলসার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন দলের কয়েকজন শীর্ষ ফুটবলার। এমন দাবি করেছে ব্রাজিলের জনপ্রিয় সংবাদমাধ্যম গ্লোবো।
গ্রুপ ‘এইচ’-এর শেষ ম্যাচে স্পেনের মুখোমুখি হওয়ার আগে এই অভ্যন্তরীণ সংকট উরুগুয়ের প্রস্তুতিকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সৌদি আরব ও নবাগত কেপ ভার্দের বিপক্ষে টানা দুটি ড্রয়ের পর দ্বিতীয় পর্বে জায়গা করে নিতে স্পেনের বিপক্ষে জয় ছাড়া বিকল্প নেই তাদের। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মাঠের কৌশলের চেয়ে ড্রেসিংরুমের অস্থিরতাই এখন বেশি আলোচনায়।
রেডিও স্টেশন ‘এস্পেকটাডোর দেপোর্তেস’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে এবং ইন্টারন্যাসিওনালের গোলরক্ষক রোশের নেতৃত্বে কয়েকজন ফুটবলার কোচ মার্সেলো বিয়েলসার কৌশল ও প্রশিক্ষণ পদ্ধতি পরিবর্তনের দাবি তুলেছেন। তাদের সঙ্গে ছিলেন ম্যানুয়েল উগার্তে ও রদ্রিগো বেনতানকুরও।
প্রতিবেদন অনুযায়ী, খেলোয়াড়রা কোচকে জরুরি বৈঠকের জন্য আহ্বান করেন। সেখানে তারা অভিযোগ করেন, অতিরিক্ত প্রশিক্ষণের চাপের কারণে দলের কয়েকজন ফুটবলার প্রস্তুতি চলাকালেই চোটে পড়েছেন। পাশাপাশি স্পেনের বিপক্ষে ‘লো ব্লক’ রক্ষণাত্মক কৌশল অবলম্বন করে পাল্টা আক্রমণের ওপর নির্ভর করার প্রস্তাবও দেন তারা।
তবে এসব দাবিতে অসন্তুষ্ট হয়ে বিয়েলসা পুরো দলকে নিয়ে একটি সাধারণ সভা করেন। পরিস্থিতি স্বাভাবিক করার পরিবর্তে তিনি প্রায় ৪৮ মিনিট ধরে নিজের দর্শন ও কাজের ধরন ব্যাখ্যা করেন। একই সঙ্গে অভিযোগ করেন, লুইস সুয়ারেজকে দলে না রাখা এবং মিডফিল্ডার নাহিতান নান্দেজকে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত না করার পর থেকেই কিছু খেলোয়াড় তাকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
সভায় বিয়েলসা আরও দাবি করেন, কাসেরেস ও ম্যাক্সি আরাউহোর মতো জাতীয় দলের কয়েকজন খেলোয়াড়ের ক্যারিয়ার গড়ে তোলার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোচের এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে কয়েকজন ফুটবলার সভা ছেড়ে বেরিয়ে যান। ডিফেন্ডার হোসে মারিয়া হিমেনেজ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি।
এদিকে, উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের একজন পরিচালক নাম প্রকাশ না করার শর্তে রেডিও স্টেশনটিকে জানিয়েছেন, ‘এক মাসেরও কম সময়ের মধ্যে’ মার্সেলো বিয়েলসাকে জাতীয় দলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। তবে স্পেনের বিপক্ষে ম্যাচের আগের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই অভ্যন্তরীণ সংকট নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। বিষয়টি নিয়ে খেলোয়াড়, কোচ কিংবা উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন—কেউই আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি।
ড্রেসিংরুমের এই অস্থিরতার মধ্যেই উরুগুয়ের সামনে রয়েছে আরেকটি কঠিন বাস্তবতা। ফুটবল ইতিহাসে তারা এখনো স্পেনকে হারাতে পারেনি। শনিবার গুয়াদালাহারায় মাঠে নামার আগে দুই দলের ১০ ম্যাচের পরিসংখ্যানও স্পেনের পক্ষেই কথা বলছে। এই ১০ ম্যাচে স্পেন জিতেছে পাঁচটিতে, বাকি পাঁচটি ড্র হয়েছে।
বিশ্বকাপের মঞ্চে এটি হবে দুই দলের তৃতীয় মুখোমুখি লড়াই। আগের দুটি ম্যাচই ড্র হয়েছিল। প্রথমবার ১৯৫০ বিশ্বকাপের সেমিফাইনালে পাকাইমবুতে ২-২ গোলে সমতা হয়েছিল। দ্বিতীয়বার ১৯৯০ ইতালি বিশ্বকাপে গোলশূন্য ড্র হয়, যেখানে উরুগুয়ের স্ট্রাইকার রুবেন সোসা একটি পেনাল্টি মিস করেছিলেন। দুই দলের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ২০১৩ সালের কনফেডারেশনস কাপে, যেখানে স্পেন ২-১ গোলে জয় পায়।
স্পেন ও উরুগুয়ের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে রয়েছে—স্পেন ২-১ উরুগুয়ে (কনফেডারেশনস কাপ ২০১৩), স্পেন ৩-১ উরুগুয়ে (২০১৩ সালের প্রীতি ম্যাচ), স্পেন ২-০ উরুগুয়ে (২০০৫ সালের প্রীতি ম্যাচ), স্পেন ২-২ উরুগুয়ে (১৯৯৫ সালের প্রীতি ম্যাচ), স্পেন ২-১ উরুগুয়ে (১৯৯১ সালের প্রীতি ম্যাচ), স্পেন ০-০ উরুগুয়ে (১৯৯০ বিশ্বকাপ), উরুগুয়ে ০-০ স্পেন (১৯৭৮ সালের প্রীতি ম্যাচ), স্পেন ২-০ উরুগুয়ে (১৯৭২ সালের প্রীতি ম্যাচ), স্পেন ১-১ উরুগুয়ে (১৯৬৬ সালের প্রীতি ম্যাচ) এবং ১৯৫০ সালের বিশ্বকাপে স্পেন ২-২ উরুগুয়ে।
টানা দুই ড্রয়ের পর নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে হলে উরুগুয়েকে শুধু স্পেনের বিপক্ষে জয়ই নয়, নিজেদের দীর্ঘদিনের পরিসংখ্যানও বদলাতে হবে। একই সঙ্গে মাঠের বাইরের এই তীব্র বিভেদ কাটিয়ে ঐক্যবদ্ধ পারফরম্যান্সও দেখাতে হবে দলটিকে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- স্থগিত হতে পারে ব্রাজিল ও স্কটল্যান্ডের ম্যাচটি