×

ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের ৮৫ হাজার টিকিট বিক্রি দুই ঘণ্টায়

২০২৬ সেপ্টেম্বর ২৫ ১৬:৫০:৫৫

মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের ৮৫ হাজার টিকিট বিক্রি দুই ঘণ্টায়

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষবার মাঠে নামার অপেক্ষা যে কতটা তীব্র, তা স্পষ্ট হয়েছে টিকিট বিক্রিতে। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের জন্য বরাদ্দ সব টিকিট মাত্র দুই ঘণ্টাতেই বিক্রি হয়ে গেছে।

আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে এটিই মেসির শেষ ম্যাচ হতে যাচ্ছে। বৃহস্পতিবার টিকিট বিক্রি শুরুর পর ৮৫ হাজার ১৮টি টিকিট দ্রুতই শেষ হয়ে যায়।

বিদায়ী ম্যাচটি স্মরণীয় করে রাখতে থাকছে বিশেষ আয়োজন। ৩৯ বছর বয়সি মেসি ম্যাচটিতে বিশেষ একটি জার্সি পরে মাঠে নামবেন। ওই জার্সিতে তাঁর নামের সঙ্গে ঐতিহাসিক ১০ নম্বরটি সোনালি নকশায় থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমে জার্সিটির ছবি প্রকাশ করে মেসি লিখেছেন, ‘শেষ একটি ম্যাচ। আজীবনের জন্য একটি জার্সি।’

আর্জেন্টিনার হয়ে মেসির দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার নানা অর্জনে সমৃদ্ধ। তিনি ২০২২ বিশ্বকাপের পাশাপাশি ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং ২০০৮ অলিম্পিকের সোনা জিতেছেন। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ২০৭ ম্যাচ খেলে তাঁর গোল ১২৫টি, আর অ্যাসিস্ট রয়েছে ৬৮টি।

সব মিলিয়ে আগামী ৬ অক্টোবর মনুমেন্তালে বেনিনের বিপক্ষে ম্যাচটি শুধু একটি প্রীতি ম্যাচে সীমাবদ্ধ থাকছে না। আর্জেন্টিনার জার্সিতে মেসিকে শেষবার দেখার আবেগঘন মুহূর্তের সাক্ষী হতে এরই মধ্যে টিকিটের জন্য ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত