×

ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল

২০২৬ সেপ্টেম্বর ১৯ ১৭:০৬:৩৮

শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল

নিজস্ব প্রতিবেদক: নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারির পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য এত দিন চালু থাকা ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল হয়েছে। নতুন বেতনস্কেল চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে এবং ওই তারিখ থেকেই এই বিশেষ সুবিধা বিলুপ্ত হয়েছে বলে গণ্য হবে।

১ জুলাই পর্যন্ত পাওয়া ১৫ শতাংশ বিশেষ সুবিধার অর্থ নতুন বেতনস্কেল অনুযায়ী প্রাপ্য বকেয়া অর্থের সঙ্গে সমন্বয় করা হবে। অর্থাৎ, নতুন বেতনকাঠামো কার্যকরের তারিখ থেকেই বিশেষ সুবিধা আর বহাল থাকছে না।

এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ জারি করা হয়। সেখানে বলা হয়েছে, জাতীয় বেতনস্কেল, ২০২৬ কার্যকর হওয়ার দিন থেকে বিশেষ সুবিধা বিলুপ্ত হয়েছে বলে বিবেচিত হবে। ১ জুলাই থেকে আদেশ জারির তারিখ পর্যন্ত যে বিশেষ সুবিধা আহরণ করা হয়েছে, তা আদেশের সংশ্লিষ্ট ধারায় নির্ধারিত বকেয়া অর্থের সঙ্গে সমন্বয় করতে হবে।

তবে ১ জুলাই ২০২৬ তারিখে অবসরোত্তর ছুটিতে থাকা কর্মচারীদের ক্ষেত্রে বিশেষ সুবিধার নিয়মে ব্যতিক্রম রাখা হয়েছে। অবসরোত্তর ছুটি শেষ না হওয়া পর্যন্ত তাঁরা ৩০ জুন ২০২৬ তারিখে যে হারে বিশেষ সুবিধা পেতেন, সেই হারেই সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৫৬৫টি। এসব বিদ্যালয়ে বর্তমানে শিক্ষক রয়েছেন ৩ লাখ ৬২ হাজার ৭০৯ জন। তাঁদের মধ্যে পুরুষ শিক্ষক ১ লাখ ২৭ হাজার ৩৯ জন এবং নারী শিক্ষক ২ লাখ ৩৫ হাজার ৬৭০ জন।

এদিকে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত আরও ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক আগামী ১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেওয়ার কথা রয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত