ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
দলীয়ভাবে নিয়োগ পাওয়া অযোগ্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি
গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত ৮০ জন শিক্ষক আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষার্থীদের বয়কটের মুখে পড়েন।
তবে আওয়ামী প্রভাবে নিয়োগ পাওয়া শিক্ষক-কর্মকর্তারা এতদিন সুবিধা নিলেও এবার অযোগ্যদের বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা ভাবছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যারা গত ১৫ বছরে প্রভাব খাটিয়ে নিয়োগ পেয়েছেন এমন বিতর্কিতদের বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।
আজ সোমবার (০২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়টির উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়েমা হক বিদিশা একটি সংবাদ মাধ্যমকে বলেন, যাদের নিয়ে গুরুতর অভিযোগ আছে তাদের নিয়োগের পদ্ধতি এবং যোগ্যতা খতিয়ে দেখার বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। যারা অনৈতিকভাবে সুবিধা নিয়ে নিয়োগ পেয়েছেন কিংবা নিয়োগের পরে অন্য কোনো অন্যায়ের সাথে জড়িত ছিলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা তাদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
উপ-উপাচার্য বলেন, এক্ষেত্রে কোন প্রকার অন্যায় যেন না হয় সেটাও আমরা খেয়াল রাখব। এসব প্রক্রিয়ার ক্ষেত্রে তদন্ত কমিটি গঠন করে প্রথমে অভিযোগ কতটা গুরুতর সেটা দেখা হবে। অপরাধ প্রমাণিত হলে পরবর্তীতে তাদের বিষয়ে কী পদক্ষেপ নেয়া যায় সেটা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বডি থেকে সিদ্ধান্ত আসবে।
তিনি বলেন, কী অভিযোগ এবং কার বিরুদ্ধে অভিযোগ সেখানে উভয়পক্ষের বক্তব্য গ্রহণ করে মূল রহস্য উদ্ঘাটন করে আমরা পদক্ষেপ নেব। এখানে কোনো পক্ষপাতিত্ব যেন না হয় অথব যেন কোন অবিচার না হয়, সে বিষয়ে আমরা সতর্ক থাকবো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?