ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত
বিনোদন ডেস্ক: পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় ও তাঁর ব্যান্ডের আগামীকাল ঢাকায় পারফর্ম করার কথা থাকলেও আয়োজনের এক দিন আগে কনসার্টটি স্থগিত করা হয়েছে। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।
ইয়ামাহা মিউজিক বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের অনুমতি পাওয়া গিয়েছিল। তবে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুষ্ঠানটি আপাতত স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হবে। অন্যথায় টিকিটের অর্থ ফেরতের (রিফান্ড) প্রক্রিয়া প্রকাশ করা হবে। যাঁরা টিকিট কিনেছেন, তাঁদের মধ্যে কেউ চাইলে টিকিট ফেরত দিয়ে অর্থ গ্রহণ করতে পারবেন।
কনসার্ট স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অনুপম রায়ও। তিনি জানান, বৃহস্পতিবার সকালে আয়োজকদের কাছ থেকে তিনি এ সংক্রান্ত তথ্য পেয়েছেন।
আগামীকাল ২৬ জুন রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড’ শিরোনামের বিশেষ এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইয়ামাহা মিউজিক বাংলাদেশ ও ট্রিপল টাইম কমিউনিকেশনসের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ‘বেঙ্গল সিম্ফনি’রও পারফর্ম করার কথা ছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- নবম পে স্কেল নিয়ে যা জানা গেল
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ আগস্ট)
- বস্ত্র অধিদপ্তরে ৪২ পদে পুনর্নিয়োগ
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ