ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
শতভাগ ফেল করলে শিক্ষকদের বদলি করা হবে: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বোর্ড পরীক্ষার ফলাফলে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী ফেল করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকদের বদলি (ট্রান্সফার) করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, একটি স্কুল বা মাদ্রাসায় মাসে চার লাখ টাকা এমপিও দেওয়া হচ্ছে, বছরে ৪৮ লাখ টাকা দেওয়া হচ্ছে। সেখানে একজনও পরীক্ষায় অংশ নেবে না এবং শতভাগ ফেল করবে-এটা কীভাবে সম্ভব? তখন কী করা হবে? এমপিও বাতিল করে দেওয়া কি সমাধান? এটা বলা ঠিক নয়। আমি ওনাদের ট্রান্সফার করে দেব-এই উদ্দেশ্যেই আমি ২০০৫ সালে এনটিআরসিএ গঠন করেছিলাম। দ্যাট ইস মাই ব্রেইন চাইল্ড।
তিনি বলেন, আমি এনটিআরসিএ’র মাধ্যমে শিক্ষক নিয়োগ সুপারিশের ব্যবস্থা করেছি। এখন এই কাঠামোর মাধ্যমেই শিক্ষকদের বদলির ব্যবস্থা করা হবে। এতে চাকরি যাবে না। কারণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা পড়ছে না-তাহলে সরকার কেন জরিমানা দেবে।
শিক্ষামন্ত্রী আরও জানান, বিগত বছরগুলোতে প্রশ্নফাঁস দেশের শিক্ষাব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এ পরিস্থিতি মোকাবিলা এবং পরীক্ষার শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে।
তিনি বলেন, প্রশ্নফাঁস ঠেকাতে আমি নিজে বিজি প্রেসে (বাংলাদেশ সরকারি প্রেস) গিয়ে পাহারা দিয়েছি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি। সব বোর্ডের খাতা র্যান্ডমভাবে পরীক্ষা করা হবে-কেউ কম বা বেশি নম্বর দিচ্ছে কি না, তা দেখা হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে