ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ১৬ লাখ
ডুয়া নিউজ : চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ১৬ লাখের বেশি ব্যক্তিকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। হালনাগাদ অনুযায়ী, ভোটার তালিকায় নতুন করে সাড়ে ৫৩ লাখ নাগরিকের তথ্য যোগ করা হবে।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) মাঠ পর্যায় থেকে পাঠানো তথ্য একীভূত করে নির্বাচন কমিশনের (ইসি) তৈরি করা প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।
ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের পরিচালক মো. আব্দুল মমিন সরকার প্রতিবেদনে সই করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত মোট ৫৩ লাখ ৫৫ হাজার ৩৩৮ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৪ লাখ ৪১ হাজার ২২০ জন ছবি তোলা ও আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন। এছাড়া মারা যাওয়ার কারণে ১৬ লাখ ২৭ হাজার ৬৮৬ জনকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নিবন্ধন কার্যক্রম আগামী ১১ এপ্রিল পর্যন্ত চলবে। এই সময়ে যারা বাদ পড়েছেন তারা অনলাইনে তথ্য পূরণ করে নিবন্ধন কেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন। এর আগে গত ৫ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেছে ইসি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের