ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশিদের জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বৃত্তি; পাবেন ভ্রমণ খরচ
ডুয়া ডেস্ক : বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের একটি হলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। বিশ্বের বিখ্যাত ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পীঠস্থান এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ মিলতে পারে যে কারও। কারণ এখানে রয়েছে অনলাইন কোর্সের সুযোগ এবং বৃত্তির ব্যবস্থা। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৃত্তি হলো বোস্তানি ফাউন্ডেশন বৃত্তি। এই বৃত্তির মাধ্যমে ২০২৫ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এমবিএ প্রোগ্রামে পড়াশোনা করার সুযোগ পাবেন বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীরা। ২০২৫ সালের শরৎ (অটাম) সেশনের জন্য এই বৃত্তি প্রদান করা হবে।
১৬৩৬ সালে যুক্তরাষ্ট্রের ক্যামব্রিজে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে পড়েছেন বিশ্বের বিখ্যাত ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাদের মধ্যে রয়েছেন, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, হেনরি কিসিঞ্জার, বারাক ওবামা, বিল গেটস, জন এফ কেনেডি, টি এস ইলিওট, মার্ক জাকারবার্গসহ আরও অনেকে। বিশ্ববিদ্যালয়টি আমেরিকার ৮ জন প্রেসিডেন্ট, ১৫৮ জন নোবেল বিজয়ী, ১০ জন অস্কার বিজয়ী, ৪৮ জন পুলিৎজার জয়ী এবং ১০৮ জন অলিম্পিক মেডেল জয়ী ক্রীড়াবিদের পদচারণায় মুখরিত স্থান।
হার্ভার্ডের এমবিএ প্রোগ্রাম বিশ্বের শীর্ষস্থানীয় ব্যবসায়িক শিক্ষা প্রোগ্রামগুলোর মধ্যে একটি। হার্ভার্ড বিজনেস স্কুল প্রতি দুই বছর পর পর বোস্তানি এমবিএ বৃত্তি প্রদান করে। এই বৃত্তি দুটি বছরব্যাপী কোর্সের জন্য।
আবেদনের যোগ্যতা: বোস্তানি ফাউন্ডেশন এমবিএ বৃত্তির জন্য বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে কিছু শর্ত রয়েছে, যেমন: প্রার্থীর একাডেমিক ভালো ফলাফল থাকতে হবে। এছাড়া হার্ভার্ড এমবিএ প্রোগ্রাম থেকে ভর্তির অফার পাওয়ার পর আবেদন করতে হবে।
বৃত্তির সুযোগ-সুবিধা:
- ৭৫% টিউশন ফি প্রদান
- ভ্রমণ খরচ প্রদান
- বোস্তানি ফাউন্ডেশন কর্তৃক দুই মাসের ইন্টার্নশিপ সুযোগ
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের সিভি (ছবি সহ), জিএমএটি স্কোর এবং যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তার একটি স্বীকৃতিপত্রসহ [email protected] এই ঠিকানায় পাঠাতে হবে। এরপর সিভি বাছাই করে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে এবং মনোনীত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হবে।
আবেদনের শেষ তারিখ: ২০২৫ সালের ৩১ মে পর্যন্ত আগ্রহী শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
আবেদন করতে ও বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত