ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশ শিক্ষা বোর্ডের
এইচএসসি পরীক্ষা ঘিরে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি চালু রাখা থেকে শুরু করে প্রশ্নপত্র সংগ্রহের দায়িত্বে থাকা ব্যক্তিদের তথ্য পর্যন্ত সবকিছু নিয়ে এবার আগাম প্রস্তুতি শুরু করেছে বোর্ড।
সোমবার প্রকাশিত এক জরুরি নির্দেশনায় ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করতে সব পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ব্যবস্থার তথ্য দ্রুত পাঠাতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি কেন্দ্রের সিসিটিভি ক্যামেরার ডিভিআর বা এনভিআরের সঙ্গে সব সময় ইন্টারনেট সংযোগ সচল রাখতে হবে।
এর পাশাপাশি ক্যামেরার আইডি, পাসওয়ার্ড, ব্র্যান্ড এবং ডিভাইসের সিরিয়াল নম্বর বোর্ডে পাঠাতে হবে।
শুধু তা-ই নয়, ট্রেজারি কিংবা থানা থেকে প্রশ্নপত্র গ্রহণের কাজে যেসব শিক্ষক, কর্মচারী ও ট্যাগ অফিসার দায়িত্ব পালন করবেন, তাঁদের পূর্ণাঙ্গ পরিচয়ও জমা দিতে বলা হয়েছে।
আগামী ৮ জুনের মধ্যে সব তথ্য বোর্ডের নির্ধারিত ই-মেইলে পাঠাতে হবে বলে জানানো হয়েছে।
বোর্ড বলছে, পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা আরও কার্যকর এবং স্বচ্ছ রাখতেই আগাম এই প্রস্তুতি নেওয়া হচ্ছে।
অন্যদিকে পরীক্ষার্থীদের সুবিধা বিবেচনায় ফরম পূরণের সময়ও বাড়ানো হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, বিলম্ব ফিসহ ফরম পূরণের সময়সীমা ১৫ ও ১৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
এই সময়ের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের প্রক্রিয়া শেষ করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর