ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
হাসিনাকে দেশে ফেরার আহ্বান রিজভীর
নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনারর দেশে ফেরার দাবি নিয়ে কড়া মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এটি মূলত ‘স্ট্যান্ডবাজি’ ছাড়া আর কিছু নয়। একইসঙ্গে শেখ হাসিনাকে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২৬ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার দাবি তার স্বভাবজাত রাজনৈতিক বাগাড়ম্বরেরই অংশ। যদি সত্যিকারের সাহস থাকে, তাহলে তার উচিত দেশে ফিরে নিজের অপরাধ স্বীকার করে আইনের মুখোমুখি হওয়া।
রিজভী আরও বলেন, সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে এবার মানুষ অনেকটাই স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারবে। অতীতের মতো ঘরমুখো মানুষের যাত্রাপথে নিরাপত্তাহীনতা এবার নেই বলেও দাবি করেন তিনি। এছাড়া সড়কে শৃঙ্খলা রক্ষায় সরকারের সক্রিয় ভূমিকার কারণে ঈদযাত্রায় বড় ধরনের যানজটও দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন।
তিনি জানান, ঈদকে ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও আগের তুলনায় উন্নত হয়েছে। বর্তমান সরকার প্রথম ১০০ দিনে নির্বাচনি ইশতেহারের নানা প্রতিশ্রুতি বাস্তবায়নে যে উদ্যোগ দেখিয়েছে, ভবিষ্যতেও জনগণের কাছে দেওয়া সব অঙ্গীকার প্রধানমন্ত্রী তারেক রহমান বাস্তবায়ন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপিসহ দলটির আরও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)