ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
চবিতে গুপ্ত হামলা : অপরাধীদের শাস্তির দাবিতে আল্টিমেটাম
চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই শিক্ষার্থীর ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।
শিক্ষার্থীরা হামলাকারীদের বিচারের দাবিতে ৪ দিনের আল্টিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। তাদের অভিযোগ, সম্প্রতি ক্যাম্পাসে একাধিক গুপ্ত হামলার ঘটনা ঘটলেও প্রশাসন কার্যকরভাবে কোনো ব্যবস্থা নেয়নি।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। প্রশাসনের আশ্বাসের পর রাত ৮টায় গেট খুলে দেওয়া হয়।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা উল্লেখ করেন, ৫ আগস্টের পর থেকে বিভিন্ন গুপ্ত হামলার ঘটনা ঘটে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এসবের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহণ করেনি। বিভিন্ন কৌশলে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছি। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেবার চেষ্টা করবো।
এর আগে, বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের কাছে হামলার শিকার হন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মহিবুল ইসলাম মহিব এবং নিরব আহমেদ। মুখোশধারী ৫-৬ জন তাদের পথরোধ করে হামলা চালায়। হামলার পর আহতদের চবি মেডিক্যাল সেন্টারে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনার জন্য ইসলামি ছাত্রশিবির এবং জাতীয়তাবাদী ছাত্রদল নিন্দা প্রকাশ করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?