ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
৮০ আরোহী নিয়ে অবতরণের সময় উল্টে গেল বিমান
ডুয়া ডেস্ক: কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান অবতরণের সময় উল্টে যায়। ডেল্টা এয়ারলাইন্সের এই ফ্লাইটে প্রায় ৮০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় অন্তত ১৯ জন আহত হয়েছেন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। ঘটনাটি ঘটে সোমবার (ফেব্রুয়ারি ১৮) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে। খবর আল জাজিরার
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং সকল যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। আহত শিশুটিকে টরন্টোর সিককিডস হাসপাতালে এবং গুরুতর আহত দুই প্রাপ্তবয়স্ককে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বিমান দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে দুর্ঘটনার সময় টরন্টোতে তীব্র শীতকালীন ঝড় এবং তুষারপাত হচ্ছিল। আবহাওয়ার প্রতিকূলতাও এই দুর্ঘটনার একটি কারণ হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ