ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
রামিসা হ'ত্যাকাণ্ডের ঘটনায় যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত তদন্ত শেষ করে অল্প সময়ের মধ্যেই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে বিচার কার্যক্রম পরিচালনার দায়িত্ব আদালতের ওপর নির্ভর করছে বলেও তিনি উল্লেখ করেন। বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর সংঘটিত যেসব গুরুতর অপরাধের ঘটনা ঘটেছে, সেগুলোর প্রতিটিতেই পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। কোনো ঘটনাতেই আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতির অভিযোগ নেই বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে প্রয়োজনে সব ঘটনার তালিকাও দেখানো যাবে বলে মন্তব্য করেন মন্ত্রী।
রামিসা হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি সোহেল খান এবং তার স্ত্রীকে আটক করা হয়েছে এবং আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন।
তিনি আরও বলেন, পুলিশের পক্ষ থেকে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত শেষ করে সংক্ষিপ্ত সময়ের মধ্যেই অভিযোগপত্র দাখিল করা হবে। এরপর বিচার কার্যক্রম আদালতের এখতিয়ার অনুযায়ী পরিচালিত হবে।
বিচারহীনতার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব ক্ষেত্রে বিচারহীনতা রয়েছে এমন ধারণা সঠিক নয়। কিছু কিছু মামলার বিচার বিলম্বিত হওয়ায় মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয়। তবে গুরুতর অপরাধের ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার নজির রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
শেষে তিনি বলেন, সরকার চায় এ ধরনের ঘটনায় দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার হোক। তবে শাস্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতই নেবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- বস্ত্র অধিদপ্তরে ৪২ পদে পুনর্নিয়োগ
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন