ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
ফারাক্কার বিরূপ প্রভাব ভারতেও পড়ছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক: ফারাক্কা বাঁধের কারণে শুধু বাংলাদেশই নয়, ভারতও নানামুখী সমস্যার মুখে পড়ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভারতের ভেতরেও এ বাঁধ নিয়ে সমালোচনা রয়েছে এবং দেশটির কিছু রাজনৈতিক নেতাও ফারাক্কা বাঁধ অপসারণের দাবি তুলেছেন।
শনিবার (১৬ মে) ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত বিএনপির আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব দীর্ঘদিন ধরে দুই দেশের মানুষের জীবন ও পরিবেশের ওপর পড়ছে। বিষয়টি এখন ভারতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িকতা উসকে দিচ্ছেন। তিনি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে বিএনপি বিশ্বাসী, তবে কোনোভাবেই দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকার পক্ষে নয়।
এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশের পানি সংকট নিরসনে প্রধানমন্ত্রী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি জানান, আগামী ডিসেম্বরে ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। চুক্তি নবায়নের মধ্য দিয়েই পানি বণ্টন ও ফারাক্কা ইস্যুর কার্যকর সমাধান সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার