ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানে উন্নীতের পরিকল্পনা ইউজিসির
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ড. মামুন আহমেদ। এ লক্ষ্য বাস্তবায়নে বিদ্যমান শীর্ষস্থানীয় কয়েকটি বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করা অথবা নতুন করে আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা নিয়ে ইউজিসি কাজ করছে।
বুধবার (১৩ মে) ঢাকায় অস্ট্রেলিয়ান হাই কমিশন এবং ভারতের অস্ট্রেলিয়ান কনস্যুলেট জেনারেলের তিন সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিশ্বব্যাপী শিক্ষা এখন উচ্চমূল্যের জ্ঞানভিত্তিক সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশ শুধু উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থী পাঠানো দেশ হিসেবে থাকতে চায় না, বরং বিদেশি শিক্ষার্থীদের জন্য একটি আকর্ষণীয় উচ্চশিক্ষা গন্তব্য হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে আগ্রহী।
প্রতিনিধিদলে ছিলেন ভারতের অস্ট্রেলিয়ান কনস্যুলেট জেনারেলের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার ভিক সিং, ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাই কমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার মেঘা গুপ্ত এবং ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের সিনিয়র ডিরেক্টর মোস্তাফিজুর রহমান।
সাক্ষাতে অস্ট্রেলিয়ান প্রতিনিধিদল জানায়, বাংলাদেশের উচ্চশিক্ষা খাতকে সহায়তা করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে অস্ট্রেলিয়ান হাই কমিশনের দীর্ঘদিনের ও ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। এর অংশ হিসেবে অস্ট্রেলিয়ার শীর্ষ শিক্ষাবিদদের নিয়ে একাধিক গোলটেবিল বৈঠক আয়োজন করা হয়েছে। পাশাপাশি দুই দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে ইউনিভার্সিটি অব নিউক্যাসলের প্রো ভাইস-চ্যান্সেলর ড. অ্যালেকের সঙ্গে বৈঠক এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইউজিসির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সফরের ব্যবস্থাও করা হয়েছে।
উচ্চশিক্ষা খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করতে আগামী জুনে ঢাকায় একটি উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক আয়োজনের পরিকল্পনার কথা জানায় প্রতিনিধিদলটি। সেখানে অস্ট্রেলিয়ার ৭ থেকে ৮টি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ নেতারা অংশ নেবেন। এ আয়োজন সফল করতে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে উপযুক্ত প্রতিনিধি নির্বাচনে ইউজিসির সহযোগিতাও কামনা করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক